শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৬৫০
মাকরুহ বিষয়াদির বর্ণনা
যে ব্যক্তি বাগানের নিকট দিয়ে অতিক্রম করে, তার জন্য উক্ত বাগানের ফল খাওয়া জায়েয কি না?
৬৬৫০। ইবন আবু দাউদ আব্দুল্লাহ ইবন উসায়ম বলেন, আমি হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণনা করতে শুনেছি। তিনি বলেন, কারো জন্য কোন উষ্ট্রীর ওলানের বন্ধন খোলা তার মালিকের অনুমতি ব্যতীত হালাল নয়। বস্তুত এই বন্ধন হলো উষ্ট্রীর ওপর সিলমোহর স্বরূপ।
كتاب الكراهة
6650 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالَ: ثنا شَرِيكُ بْنُ عُبَيْدِ اللهِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُصْمٍ قَالَ: سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، رَفَعَهُ قَالَ: «لَا يَحِلُّ لِأَحَدٍ نَخْلُ صِوَارِ نَاقَةٍ إِلَّا بِإِذْنِ أَهْلِهَا فَإِنَّهُ خَاتَمُهُمْ عَلَيْهَا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৬৫০ | মুসলিম বাংলা