শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৬৫১
মাকরুহ বিষয়াদির বর্ণনা
যে ব্যক্তি বাগানের নিকট দিয়ে অতিক্রম করে, তার জন্য উক্ত বাগানের ফল খাওয়া জায়েয কি না?
৬৬৫১। ইবন মারযূক ...... আব্দুর রহমান ইবন সা'দ হযরত আবু হুমায়দ আস-সাঈদী (রাযিঃ) হতে বর্ণনা করেন, নবী (ﷺ) ইরশাদ করেন, কারো জন্য তার ভাইয়ের লাঠি ধরা তার সন্তুষ্টি ব্যতীত হালাল নয়। আর এটা এ কারণে যে, আল্লাহ তা'আলা মুসলমানদের ওপর অন্য মুসলমানের মাল বড় কঠিনভাবে হারাম করেছেন।
كتاب الكراهة
6651 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ بِلَالٍ، عَنْ سُهَيْلٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَحِلُّ لِامْرِئٍ أَنْ يَأْخُذَ عَصَا أَخِيهِ بِغَيْرِ طِيبِ نَفْسٍ مِنْهُ» قَالَ وَذَلِكَ لِشِدَّةِ مَا حَرَّمَ اللهُ عَلَى الْمُسْلِمِينَ مِنْ مَالِ الْمُسْلِمِ
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য হচ্ছে, কারো লাঠি বা কাষ্ঠদণ্ড জাতীয় সাধারণ জিনিসও তার ইচ্ছা ও অনুমতি ছাড়া গ্রহণ করা হবে না। ঠাটাচ্ছলেও নেওয়া হবে না। যদি ভুলে নিয়ে থাকে তবে অবশ্যই ফেরত প্রদান করতে হবে। এটা ধারণা করা ঠিক নয় যে, এ সাধারণ জিনিস ফেরত প্রদানের কী প্রয়োজন।
আয়াত তাআলা হুজুর ﷺ-এর এই নির্দেশাবলীর গুরুত্ব অনুধাবনের তাওফীক দিন।
আয়াত তাআলা হুজুর ﷺ-এর এই নির্দেশাবলীর গুরুত্ব অনুধাবনের তাওফীক দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)