আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ২১০
- নামাযের অধ্যায়
সফররত অবস্থায় যান-বাহনের উপর নামায পড়া।
২১০। ইয়াহ্ইয়া ইবনে সাঈদ (রাহঃ) বলেন, আমি আনাস ইবনে মালেক (রাযিঃ)-কে সফররত অবস্থায় তার গাধার পিঠে কিবলার বিপরীত দিকে মুখ করে নামায পড়তে দেখেছি। তিনি তার মুখমণ্ডল কোন কিছুর উপর রাখার পরিবর্তে মাথার ইশারায় রুকু-সিজদা করেছেন।
أبواب الصلاة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: «رَأَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ فِي سَفَرٍ يُصَلِّي عَلَى حِمَارِهِ، وَهُوَ مُتَوَجِّهٌ إِلَى غَيْرِ الْقِبْلَةِ، يَرْكَعُ وَيَسْجُدُ إِيمَاءً بِرَأْسِهِ مِنْ غَيْرِ أَنْ يَضَعَ وَجْهَهُ عَلَى شَيْءٍ»

হাদীসের তাখরীজ (সূত্র):

زاد البخاري ومسلم، عن ابن سيرين، عن أنس: لولا أنّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فعله لم أفعله
(বুখারী ও মুসলিমের বর্ণনায় আরো আছে, আনাস (রা) বলেন, “আমি যদি রাসূলুল্লাহ ﷺ -কে এরূপ করতে না দেখতাম তবে আমি কখনো তা করতাম না”)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান