আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৩- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১২
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
মৃতের জন্য জানাযার নামায পড়া এবং দোয়া করা।
৩১২। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। ইবনে উমার (রাযিঃ) যখন জানাযার নামায পড়তেন, তখন এতোটা জোরে সালাম বলতেন যে, তার কাছের লোকেরা তা শুনতে পেতো।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীসের উপর আমল করি। ডানে-বাঁয়ে সালাম ফিরানোর সময় কণ্ঠস্বর এতোটা উচ্চু করবে যাতে তা অন্তত কাছের লোকেরা শুনতে পায়। ইমাম আবু হানীফারও এই মত।
أبواب الجنائز
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، «أَنَّ ابْنَ عُمَرَ كَانَ» إِذَا صَلَّى عَلَى جِنَازَةٍ سَلَّمَ، حَتَّى يُسْمِعَ مَنْ يَلِيهِ "، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، يُسَلِّمُ عَنْ يَمِينِهِ وَيَسَارِهِ، وَيُسْمِعُ مَنْ يَلِيهِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান