আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৩- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৩
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
মৃতের জন্য জানাযার নামায পড়া এবং দোয়া করা।
৩১৩ ৷ নাফে (রাহঃ) থেকে বর্ণিত। ইবনে উমার (রাযিঃ) আসরের নামায এবং ফজরের নামায ওয়াক্তমত পড়ার পর জানাযার নামায পড়তেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। ফজর ও আসর নামাযের পর (সূর্য উঠা এবং অস্ত যাওয়ার পূর্বে) জানাযার নামায পড়ায় কোন দোষ নেই। ইমাম আবু হানীফারও এই মত ।
أبواب الجنائز
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ كَانَ «يُصَلِّي عَلَى الْجِنَازَةِ بَعْدَ الْعَصْرِ، وَبَعْدَ الصُّبْحِ إِذَا صُلِّيَتَا لِوَقْتِهِمَا» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ لا بَأْسَ بِالصَّلاةِ عَلَى الْجِنَازَةِ فِي تَيْنِكَ السَّاعَتَيْنِ مَا لَمْ تَطْلُعَ الشَّمْسُ، أَوْ تَتَغَيَّرُ الشَّمْسُ بِصُفْرَةٍ لِلْمَغِيبِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৩১৩ | মুসলিম বাংলা