আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৭- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৫৪৬
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
কোন মহিলা ইদ্দাত চলাকালে বিবাহ করলে।
৫৪৬। সাঈদ ইবনুল মুসাইয়্যাব এবং সুলায়মান ইবনে ইয়াসার (রাহঃ) থেকে বর্ণিত । তালহা ইবনে উবায়দুল্লাহ (রাযিঃ)-র কন্যা রুশাইদ আস-ছাকাফীর বিবাহাধীন ছিলো। তিনি তাকে তালাক দিলেন। সে তার ইদ্দাত চলাকালে আবু সাঈদ ইবনে মুনাব্বিহ্ অথবা আবুল জাল্লাস ইবনে মুনাব্বির নিকট বিবাহ বসে। এজন্য হযরত উমার (রাযিঃ) তাকে এবং তার স্বামীকে দৃষ্টান্তমূলক বেত্রাঘাত করেন এবং তাদের বিবাহ ভেঙ্গে দেন। হযরত উমার (রাযিঃ) বলেন, কোন নারী তার ইদ্দাত চলাকালে বিবাহ বসলে এবং (নতুন) স্বামী তার সাথে সহবাস না করে থাকলে তাদের বিবাহ বিচ্ছেদ করে দিতে হবে এবং সে প্রথম স্বামীর অবশিষ্ট ইদ্দাতকাল পূর্ণ করবে। অতঃপর দ্বিতীয় স্বামী সম্পূর্ণ নতুনভাবে তার কাছে বিবাহের প্রস্তাব দিবে। কিন্তু দ্বিতীয় স্বামী যদি তার সাথে সহবাস করে থাকে, তবে উভয়ের মধ্যে বিচ্ছেদ করে দিতে হবে। অতঃপর স্ত্রীলোকটি প্রথম স্বামীর অবশিষ্ট ইদ্দাতকাল পূর্ণ করার পর দ্বিতীয় স্বামীর ইদ্দাতকাল পূর্ণ করবে। কিন্তু দ্বিতীয় স্বামীর কাছে সে আর কখনো বিবাহ বসতে পারবে না। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) বলেন, এই স্ত্রীলোকটি মুহরের অধিকারী হবে। কেননা দ্বিতীয় স্বামী তার লজ্জাস্থানকে ব্যবহার করেছে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা জানতে পেরেছি যে, হযরত উমার (রাযিঃ) তার এই মত প্রত্যাহার করে হযরত আলী (রাযিঃ)-র মতের দিকে প্রত্যাবর্তন করেছেন।
كتاب النكاح
بَابُ: الْمَرْأَةِ تُزَوَّجُ فِي عِدَّتِهَا
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، وَسُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّهُمَا حَدَّثَا، أَنَّ ابْنَةَ طَلْحَةِ بْنِ عُبَيْدِ اللَّهِ كَانَتْ تَحْتَ رُشَيْدٍ الثَّقَفِيِّ، فَطَلَّقَهَا، فَنَكَحَتْ فِي عِدَّتِهَا أَبَا سَعِيدِ بْنَ مُنَبِّهٍ، أَوْ أَبَا الْجُلاسِ بْنَ مُنَيَّةٍ فَضَرَبَهَا عُمَرُ، وَضَرَبَ زَوْجَهَا بِالْمِخْفَقَةِ ضَرَبَاتٍ، وَفَرَّقَ بَيْنَهُمَا، وَقَالَ عُمَرُ: «أَيُّمَا امْرَأَةٍ نُكِحَتْ فِي عِدَّتِهَا، وَإِنْ كَانَ زَوْجُهَا الَّذِي تَزَوَّجَهَا لَمْ يَدْخُلْ بِهَا فُرِّقَ بَيْنَهُمَا، وَاعْتَدَّتْ بَقِيَّةَ عِدَّتِهَا مِنَ الأَوَّلِ، ثُمَّ كَانَ خَاطِبًا مِنَ الْخُطَّابِ، وَإِنْ كَانَ قَدْ دَخَلَ بِهَا فُرِّقَ بَيْنَهُمَا، ثُمَّ اعْتَدَّتْ بَقِيَّةَ عِدَّتِهَا مِنَ الآخِرِ ثُمَّ لَمْ يَنْكِحْهَا أَبَدًا» ، قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ: وَلَهَا مَهْرُهَا بِمَا اسْتَحَلَّ مِنْ فَرْجِهَا، قَالَ مُحَمَّدٌ: بَلَغَنَا أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَجَعَ عَنْ هَذَا الْقَوْلِ إِلَى قَوْلِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান