আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৭- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৫৪৭
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
কোন মহিলা ইদ্দাত চলাকালে বিবাহ করলে।
৫৪৭। মুজাহিদ (রাহঃ) বলেন, ইদ্দাত চলাকালে পুনর্বিবাহকারিণী নারী সম্পর্কে হযরত উমার (রাযিঃ) যে কথা বলেছিলেন তা প্রত্যাহার করে তিনি হযরত আলী (রাযিঃ)-র মত গ্রহণ করেছেন । উমার (রাযিঃ) বলেছেন, দ্বিতীয় স্বামী তার সাথে সহবাস করে থাকলে তাদের উভয়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ করে দিতে হবে এবং তারা আর কখনো পরস্পর বিবাহ বন্ধনে আব্দ্ধ হতে পারবে না। তিনি মেয়েলোকটির মুহর আদায় করে তা বাইতুল মালে রেখে দিয়েছিলেন। তখন হযরত আলী (রাযিঃ) বলেন, স্ত্রীলোকটি মুহরের অধিকারী হবে। কেননা সে (দ্বিতীয় স্বামী) তার লজ্জাস্থানকে ব্যবহার করেছে। অতঃপর সে প্রথম স্বামীর অবশিষ্ট ইদ্দতকাল পূর্ণ করলে, তখন দ্বিতীয় স্বামী ইচ্ছা করলে তাকে বিবাহ করতে পারে। অতএব উমার (রাযিঃ) আলী (রাযিঃ)-র মতের দিকে প্রত্যাবর্তন করেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীসের উপর আমল করি। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীসের উপর আমল করি। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এটাই সাধারণ মত।
كتاب النكاح
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ عُمَارَةَ، عَنِ الْحَكَمِ بْنِ عُيَيْنَةَ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: رَجَعَ عُمَرُ بْنُ الْخَطَّابِ فِي الَّتِي تَتَزَوَّجُ فِي عِدَّتِهَا إِلَى قَوْلِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، وَذَلِكَ أَنَّ عُمَرَ قَالَ: «إِذَا دَخَلَ بِهَا فُرِّقَ بَيْنَهُمَا وَلَمْ يَجْتَمِعَا أَبَدًا، وَأَخَذَ صَدَاقَهَا، فَجَعَلَ فِي بَيْتِ الْمَالِ» ، فَقَالَ عَلِيٌّ كَرَّمَ اللَّهُ وَجْهَهُ: «لَهَا صَدَاقَهَا بِمَا اسْتَحَلَّ مِنْ فَرْجِهَا، فَإِذَا انْقَضَتْ عِدَّتُهَا مِنَ الأَوَّلِ تَزَوَّجَها الآخَرُ إِنْ شَاءَ» ، فَرَجِعَ عُمَرُ إِلَى قَوْلِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا