আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৭- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৫৫২
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
আযল (স্ত্রীর যৌনাঙ্গের বাইরে বীর্য স্খলন)।
৫৫২। আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) বলেন, লোকদের কি হলো যে, তারা নিজেদের বাঁদীদের সাথে আযল করে! আমার কাছে যদি কোন বাঁদী আসে, যার সাথে তার মালিক সহবাসের কথা স্বীকার করে, তাহলে আমি ভূমিষ্ঠ সন্তানকে তার মালিকের সাথে সংযুক্ত করবো। এই নির্দেশের পর তোমরা চাইলে আযলও করতে পারো, নাও করতে পারো।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, হযরত উমার (রাযিঃ) একথা বলে লোকদের ভয় প্রদর্শন করেছেন যে, তারা যেন অযথা নিজেদের বীর্য নষ্ট না করে, অথচ তারা নিজেদের বাঁদীদের সাথে সঙ্গম করতো। আমরা জানতে পেরেছি যে, যায়েদ ইবনে ছাবিত (রাযিঃ) নিজের বাঁদীর সাথে সংগম করেছেন। সে যখন বাচ্চা প্রসব করলো, তিনি ভূমিষ্ঠ সন্তানকে গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন। উমার (রাযিঃ) তার এক বাঁদীর সাথে সংগম করেন। সে গর্ভবতী হলে তিনি বলেন, 'হে আল্লাহ! যে সন্তান উমারের ঔরসজাত নয়, তাকে তুমি তার বংশের সাথে সংযুক্ত করো না।' বাঁদী একটি কালো সন্তান প্রসব করলো এবং স্বীকার করলো যে, সন্তানটি এক রাখালের ঔরসজাত। অতএব উমার (রাযিঃ) এই সন্তান গ্রহণ করতে অস্বীকার করলেন । ইমাম আবু হানীফা (রাহঃ) বলতেন, বাঁদীকে যদি পর্দার মধ্যে রাখা হয় এবং তাকে কখনো বাড়ীর বাইরে না যেতে দেয়া হয়, অতঃপর সে যদি সন্তান প্রসব করে, তবে এই সন্তান এবং তার মহান প্রতিপালকের মাঝে অস্বীকার করার কোন পথ নেই। ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি।

كتاب النكاح
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ: «مَا بَالُ رِجَالٍ يَعْزِلُونَ عَنْ وَلائِدِهِمْ؟ لا تَأْتِينِي وَلِيدَةٌ فَيَعْتَرِفُ سَيِّدُهَا أَنَّهُ قَدْ أَلَمَّ بِهَا إِلا أَلْحَقْتُ بِهِ وَلَدَهَا فَاعْتَزِلُوا بَعْدُ، أَوِ اتْرُكُوا» ، قَالَ مُحَمَّدٌ: إِنَّمَا صَنَعَ هَذَا عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى التَّهْدِيدِ لِلنَّاسِ أَنْ يُضَيِّعُوا، وَلائِدَهُمْ، وَهُمْ يَطَئُونَهُنَّ، قَدْ بَلَغَنَا أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ وَطِئَ جَارِيَةً لَهُ، فَجَاءَتْ بِوَلَدٍ، فَنَفَاهُ، وَأَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَطِئَ جَارِيَةً لَهُ فَحَمَلَتْ، فَقَالَ: اللَّهُمَّ لا تُلْحِقْ بِآلِ عُمَرَ مَنْ لَيْسَ مِنْهُمْ، فَجَاءَتْ بِغُلامٍ أَسْوَدَ، فَأَقَرَّتْ أَنَّهُ مِنَ الرَّاعِي، فَانْتَفَى مِنْهُ عُمَرُ، وَكَانَ أَبُو حَنِيفَةَ، يَقُولُ: إِذَا حَصَّنَهَا وَلَمْ يَدَعْهَا تَخْرُجْ، فَجَاءَتْ بِوَلَدٍ لَمْ يَسَعْهُ فِيمَا بَيْنَهُ وَبَيْنَ رَبِّهِ عَزَّ وَجَلَّ يَنْتَفِي مِنْهُ، فَبِهَذَا نَأْخُذُ