আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৭- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৫৫৩
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
আযল (স্ত্রীর যৌনাঙ্গের বাইরে বীর্য স্খলন)।
৫৫৩। আবু উবায়েদ-কন্যা সাফিয়্যা (রাহঃ) বলেন, উমার (রাযিঃ) বললেন, লোকদের কি হলো যে, তারা নিজেদের বাঁদীদের সাথে সঙ্গম করে, আবার তাদের বাড়ীর বাইরে যাওয়ার জন্যও ছেড়ে দেয়। আল্লাহর শপথ! আমার কাছে যদি কোন বাঁদী আসে এবং তার মালিক তার সাথে সঙ্গম করেছে বলে স্বীকার করে, তাহলে ভূমিষ্ঠ সন্তানকে আমি তার সাথে যুক্ত করবো। অতএব এই নির্দেশের পর তোমরা তাদের বাইরেও যেতে দিতে পারো অথবা বাড়ীতে আব্দ্ধও রাখতে পারো (কিন্তু সন্তানের দায়িত্ব তোমাদেরই নিতে হবে)।**
كتاب النكاح
أَخْبَرَنَا مَالِكٌ، حدَّثنا نَافِعٌ، عَنْ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ، قَالَتْ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: «مَا بَالُ رِجَالٍ يَطَئُونَ، وَلائِدَهُمْ ثُمَّ يَدَعُونَهُنَّ فَيَخْرُجْنَ؟ وَاللَّهِ لا تَأْتِينِي وَلِيدَةٌ فَيَعْتَرِفُ سَيِّدُهَا أَنْ قَدْ وَطِئَها إِلا أَلْحَقْتُ بِهِ وَلَدَهَا فَأَرْسِلُوهُنَّ بَعْدُ، أَوْ أَمْسِكُوهُنَّ»
হাদীসের তাখরীজ (সূত্র):
** স্ত্রীর অনুমতি সাপেক্ষে আযল করা জায়েয। তবে চির বন্ধাকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হারাম। অনুরূপভাবে নারী অন্তঃসত্তা হওয়ার পর কোন পর্যায়েই গর্ভপাত করানো জায়েয নয় (অনুবাদক)।