আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
হাদীস নং: ৫৮০
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
গর্ভবতী স্ত্রী তালাকপ্রাপ্তা হলে বা স্বামী মারা গেলে তার ইদ্দাত।
৫৮০। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) বলেন, কোন ব্যক্তি যখন তার স্ত্রীর সাথে ঈলা করে এবং চার মাস অতিক্রান্ত হওয়ার পূর্বেই ঈলা ভঙ্গ করে, সে তার স্ত্রীই থাকবে, তালাক হবে না । কিন্তু ঈলা ভঙ্গ করার পূর্বেই যদি চার মাস অতিক্রান্ত হয়ে যায়, তবে স্ত্রী এক তালাক হয়ে যাবে এবং সে স্ত্রীকে ফিরিয়ে নেয়ার অধিক হকদার, যতোক্ষণ তার ইদ্দাত শেষ না হবে। সাঈদ (রাহঃ) বলেন, মারওয়ান এই ফতোয়াই দিতেন।
كتاب الطلاق
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، قَالَ: إِذَا آلَى الرَّجُلُ مِنِ امْرَأَتِهِ، ثُمَّ فَاءَ قَبْلَ أَنْ تَمْضِيَ أَرْبَعَةُ أَشْهُرٍ، فَهِيَ امْرَأَتُهُ لَمْ يَذْهَبْ مِنْ طَلاقِهَا شَيْءٌ، فَإِنْ مَضَتِ الأَرْبَعَةُ الأَشْهُرُ قَبْلَ أَنْ يَفِيءَ، فَهِيَ تَطْلِيقَةٌ وَهُوَ أَمْلَكُ بِالرَّجْعَةِ مَا لَمْ تَنْقَضِ عِدَّتُهَا "، قَالَ: وَكَانَ مَرْوَانُ يَقْضِي بِذَلِكَ