আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়

হাদীস নং: ৬১০
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
স্বামীর আগে স্ত্রী মুসলমান হলে।
৬১০। ইমাম শাবী (রাহঃ) রাসূলুল্লাহ ﷺ -এর ১৩ জন সাহাবী সম্পর্কে বর্ণনা করেন যে, তারা সকলে বলেন, তৃতীয় হায়েয শেষ হওয়ার পর গোসল করার পূর্ব পর্যন্ত স্বামী স্ত্রীকে ফেরত নেয়ার অধিকারী । ঈসা ইবনে আবু ঈসা আল-খায়্যাত (রাহঃ) বলেন, আমি সাঈদ ইবনুল মুসাইয়্যাবকে বলতে শুনেছি, তৃতীয় হায়েয থেকে পাক হওয়ার পর গোসল করার পূর্ব পর্যন্ত স্বামী স্ত্রীকে রুজু করতে পারে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। ইমাম আবু হানীফা (রাহঃ) ও আমাদের অধিকাংশ ফিকহবিদের এটাই সাধারণ মত ।**
كتاب الطلاق
أَخْبَرَنَا عِيسَى بْنُ أَبِي عِيسَى الْخَيَّاطُ الْمَدِينِيُّ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ ثَلاثَةَ عَشَرَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كُلُّهُمْ قَالُوا: " الرَّجُلُ أَحَقُّ بِامْرَأَتِهِ حَتَّى تَغْتَسِلَ مِنْ حَيْضَتِهَا الثَّالِثَةِ، قَالَ عِيسَى: وَسَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، يَقُولُ: الرَّجُلُ أَحَقُّ بِامْرَأَتِهِ حَتَّى تَغْتَسِلَ مِنْ حَيْضَتِهَا الثَّالِثَةِ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا

হাদীসের তাখরীজ (সূত্র):

** কুরআন মজীদে বলা হয়েছেঃ

والمطلقت يتربصن بأنفسهن ثلثة قروء

“তালাকপ্রাপ্তা স্ত্রীলোকেরা তিন কুরূ পর্যন্ত নিজেদের (পুনর্বিবাহ থেকে) বিরত রাখবে" (সূরা বাকারাঃ ২২৮)। কুরূ শব্দের অর্থ নিয়ে মতভেদ সৃষ্টি হওয়ার কারণে আইনগত বিষয়ে ফিকহবিদদের মধ্যে মতভেদ হয়েছে। অভিধানে শব্দটির অর্থ 'হায়েয' এবং 'তুহর' দু'টিই লেখা আছে এবং হাদীসবেত্তাগণও দুই অর্থে বিভক্ত হয়েছেন। হানাফী ও হাম্বলী মাযহাবের লোকেরা ‘হায়েয' অর্থ গ্রহণ করেছেন। তাই তাদের মতে, রিজঈ তালাকপ্রাপ্তা স্ত্রীকে তৃতীয় হায়েয শেষ হওয়ার পর গোসল করার পূর্ব পর্যন্ত স্বামী নিজের বিবাহাধীনে ফেরত নিতে পারবে। আর শাফিঈ ও মালেকী মাযহাবের লোকেরা শব্দটির 'তুহর' অর্থ গ্রহণ করেছেন। তাই তাদের মতে, রিজঈ তালাকপ্রাপ্তা স্ত্রীকে তৃতীয় হায়েয শুরু হওয়ার পর স্বামী আর নিজের বিবাহাধীনে ফেরত নিতে (রুজু করতে) পারবে না। অনুচ্ছেদে এই মাসআলাটিই আলোচিত হয়েছে (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান