আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
হাদীস নং: ৬১১
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
এক রিজঈ তালাকপ্রাপ্তা স্ত্রীর এক বা দুই হায়েয হওয়ার পর হায়েয বন্ধ হয়ে গেলে।
৬১১। মুহাম্মাদ ইবনে ইয়াহ্ইয়া ইবনে হাব্বান (রাহঃ) থেকে বর্ণিত। তার দাদার অধীনে হাশিমী এবং আনসারী দু'জন মহিলা ছিলো। তিনি আনসারী স্ত্রীকে তালাক দিলেন। তখন তার কোলে দুগ্ধপোষ্য শিশু ছিলো। এ কারণে তার হায়েয হতো না। এভাবে এক বছর কেটে গেলো, কিন্তু তার হায়েয হলো না। এর মধ্যে তার স্বামী হাব্বান ইন্তেকাল করলো। মহিলাটি বললো, হায়েয না আসা পর্যন্ত আমি তার ওয়ারিস হবো। বিষয়টি উছমান ইবনে আফ্ফান (রাযিঃ)-র কাছে ফয়সালার জন্য পেশ করা হলো। তিনি তাকে স্বামীর ওয়ারিস সাব্যস্ত করলেন। এতে হাশিমী মহিলা উছমান (রাযিঃ)-কে তিরস্কার করলো। তিনি স্ত্রীলোকটিকে বলেন, এটা তোমার চাচা আলী ইবনে আবু তালিব (রাযিঃ)-র কর্মপন্থা। তিনিই এই মাসআলা বর্ণনা করেছেন।
كتاب الطلاق
بَابُ: الْمَرْأَةِ يُطَلِّقُهَا زَوْجُهَا طَلاقًا يَمْلِكُ الرَّجْعَةَ فَتَحِيضُ حَيْضَةً أَوْ حَيْضَتَيْنِ ثُمَّ تَرْتَفِعُ حَيْضَتُهَا
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حِبَّانَ، أَنَّهُ كَانَ عِنْدَ جَدِّهِ امْرَأَتَانِ هَاشِمِيَّةٌ، وَأَنْصَارِيَّةٌ، فَطَلَّقَ الأَنْصَارِيَّةَ وَهِيَ تُرْضِعُ، وَكَانَتْ لا تَحِيضُ وَهِيَ تُرْضِعُ فَمَرَّ بِهَا قَرِيبٌ مِنْ سَنَةٍ، ثُمَّ هَلِكَ زَوْجُهَا حِبَّانُ عِنْدَ رَأْسِ السَّنَةِ، أَوْ قَرِيبٌ مِنْ ذَلِكَ لَمْ تَحِضْ، فَقَالَتْ: أَنَا أَرِثُهُ مَا لَمْ أَحِضْ، فَاخْتَصَمُوا إِلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ «فَقَضَى لَهَا بِالْمِيرَاثِ» ، فَلامَتِ الْهَاشِمِيَّةُ عُثْمَانَ، فَقَالَ: «هَذَا عَمَلُ ابْنِ عَمِّكِ هُوَ أَشَارَ عَلَيْنَا بِذَلِكَ» ، يَعْنِي عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ كَرَّمَ اللَّهُ وَجْهَهُ