আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়

হাদীস নং: ৬১২
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
এক রিজঈ তালাকপ্রাপ্তা স্ত্রীর এক বা দুই হায়েয হওয়ার পর হায়েয বন্ধ হয়ে গেলে।
৬১২। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) বলেন, কোন স্ত্রীলোককে তালাক দেয়া হলো, অতঃপর এক অথবা দুই হায়েয হওয়ার পর তার রক্তস্রাব বন্ধ হয়ে গেলো। সে নয় মাস পর্যন্ত অপেক্ষা করবে। যদি তার অন্তঃসত্তা প্রকাশ পায়, তবে তদনুযায়ী ফয়সালা হবে। অন্যথায় সে এই নয় মাস গত হওয়ার পর আরো তিন মাস ইদ্দাত পালন করবে, অতঃপর (পুনর্বিবাহের জন্য) হালাল হবে।
كتاب الطلاق
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، وَيَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنَّهُ قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَيُّمَا امْرَأَةٍ طُلِّقَتْ فَحَاضَتْ حَيْضَةً، أَوْ حَيْضَتَيْنِ ثُمَّ رُفِعَتْ حَيْضَتُهَا فَإِنَّهَا تَنْتَظِرُ تِسْعَةَ أَشْهُرٍ فَإِنِ اسْتَبَانَ بِهَا حَمْلٌ فَذَلِكَ وَإِلا اعْتَدَّتْ بَعْدَ التِّسْعَةِ ثَلاثَةَ أَشْهُرٍ ثُمَّ حَلَّتْ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান