আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
হাদীস নং: ৬২০
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
দুধপান সম্পর্কিত বর্ণনা।
৬২০। আমর ইবনুস শারীদ (রাহঃ) থেকে বর্ণিত। ইবনে আব্বাস (রাযিঃ)-র কাছে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো, যার অধীনে দুই স্ত্রী ছিলো। তাদের একজন একটি বালককে এবং অপরজন একটি বালিকাকে দুধ পান করিয়েছিল। জিজ্ঞেস করা হলো, এই বালক কি ঐ বালিকাকে বিবাহ করতে পারবে? তিনি বলেন, না। কেননা একই ব্যক্তি উভয়ের দুধপিতা ।
كتاب الطلاق
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي الزُّهْرِيُّ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، أَنَّ ابْنَ عَبَّاسٍ سُئِلَ عَنْ رَجُلٍ كَانَتْ لَهُ امْرَأَتَانِ، فَأَرْضَعَتْ إِحْدَاهُمَا غُلامًا، وَالأُخْرَى جَارِيَةً، فَسُئِلَ هَلْ يَتَزَوَّجُ الْغُلامُ الْجَارِيَةَ؟ قَالَ: لا، اللِّقَاحُ وَاحِدٌ