আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
হাদীস নং: ৬২১
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
দুধপান সম্পর্কিত বর্ণনা।
৬২১। ইবরাহীম ইবনে উকবা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ)-কে দুধপান জনিত ব্যাপারে জিজ্ঞেস করলেন। তিনি বলেন, দুই বছর বয়সের মধ্যে দুধপান করলে বৈবাহিক সম্পর্ক স্থাপন হারাম হয়ে যায়, তার পরিমাণ এক ফোটাই হোক না কেন। দুই বছরের পর পান করলে তা হারাম হয় না। তখন তা খাদ্য হিসাবে গণ্য হয়।
كتاب الطلاق
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ عُقْبَةَ، أَنَّهُ سَأَلَ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ عَنِ الرَّضَاعَةِ؟ فَقَالَ: مَاكَانَ فِي الْحَوْلَيْنِ، وَإِنْ كَانَتْ مَصَّةً وَاحِدَةً فَهِيَ تُحَرِّمُ، وَمَا كَانَ بَعْدَ الْحَوْلَيْنِ فَإِنَّمَا طَعَامٌ يَأْكُلُهُ