আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
হাদীস নং: ৬২৭
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
দুধপান সম্পর্কিত বর্ণনা।
৬২৭। আব্দুল্লাহ ইবনে দীনার (রাহঃ) বলেন, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ)-র কাছে দারুল কাদায় আসলো। আমি তখন তার সাথে ছিলাম। সে বয়স্ক লোকদের দুধপান সম্পর্কে তার কাছে জিজ্ঞেস করলো। আব্দুল্লাহ (রাযিঃ) বলেন, এক ব্যক্তি উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-র কাছে এসে বললো, আমার কাছে একটি বাঁদী ছিলো। আমি তার সাথে সহবাস করতাম। আমার স্ত্রী তাকে নিজ স্তনের দুধ পান করিয়ে দিলো। আমি যখন আমার বাঁদীর কাছে যেতে লাগলাম তখন আমার স্ত্রী বললো, আল্লাহর শপথ! আমি তাকে আমার বুকের দুধ পান করিয়েছি। তুমি তার কাছে যাবে না। উমার (রাযিঃ) বলেন, তোমার স্ত্রীকে শাস্তি দাও এবং নিজ বাঁদীর সাথে সহবাস করো। কেননা শিশু অবস্থায় দুধ পান করলে দুধ-সম্পর্ক স্থাপিত হয়।
كتاب الطلاق
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، وَأَنَا مَعَهُ عِنْدَ دَارِ الْقَضَاءِ، يَسْأَلُهُ عَنْ رَضَاعَةِ الْكَبِيرِ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: جَاءَ رَجُلٌ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ، فَقَالَ: كَانَتْ لِي وَلِيدَةٌ فَكُنْتُ أُصِيبُهَا، فَعَمَدَتِ امْرَأَتِي إِلَيْهَا، فَأَرْضَعَتْهَا، فَدَخَلْتُ عَلَيْهَا، فَقَالَتِ امْرَأَتِي: دُونَكَ، وَاللَّهِ قَدْ أَرْضَعْتُهَا، قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: «أَوْجِعْهَا وَائْتِ جَارِيَتَكَ، فَإِنَّمَا الرَّضَاعَةُ رَضَاعَةُ الصَّغِيرِ»