আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৯- কুরবানী,জবাই ও শিকারের বিধান
হাদীস নং: ৬৩৬
- কুরবানী,জবাই ও শিকারের বিধান
কোরবানী গোশত।
৬৩৬। জাবের ইবনে আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ তিন দিনের পর কোরবানীর গোশত খেতে নিষেধ করেছিলেন। পরবর্তী কালে তিনি আবার বলেনঃ “তোমরা তা খাও, পাথেয় বানাও এবং জমা করে রাখো।"
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। তিন দিনের পর কোরবানীর গোশত জমা করে রাখা বা পাথেয় হিসাবে সাথে নেয়ায় কোন দোষ নেই। রাসূলুল্লাহ ﷺ এ সম্পর্কে নিষেধাজ্ঞা আরোপের পর পুনরায় অনুমতি দিয়েছেন। তার শেষোক্ত মত পূর্ববর্তী মতকে রহিত করেছে। এজন্য কোরবানীর গোশত জমা করায় এবং তা পাথেয় হিসাবে সাথে নেয়ায় কোন দোষ নেই। ইমাম আবু হানীফা (রাহঃ) ও আমাদের অধিকাংশ ফিকহবিদের এটাই সাধারণ মত।

كتاب الضحايا وما يجزئ منها
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا أَبُو الزُّبَيْرِ الْمَكِّيُّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّهُ أَخْبَرَهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنْ أَكْلِ لُحُومِ الضَّحَايَا بَعْدَ ثَلاثٍ» ، ثُمَّ قَالَ بَعْدَ ذَلِكَ: «كُلُوا وَتَزَوَّدُوا وَادَّخِرُوا» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا بَأْسَ بِالادِّخَارِ بَعْدَ ثَلاثٍ وَالتَّزَوُّدِ، وَقَدْ رَخَّصَ فِي ذَلِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ أَنْ كَانَ نَهَى عَنْهُ، فَقَوْلُهُ الآخَرُ نَاسِخٌ لِلأَوَّلِ، فَلا بَأْسَ بِالادِّخَارِ وَالتَّزَوُّدِ مِنْ ذَلِكَ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا