আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৮০৪
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
পশুর বিনিময়ে পশু ধারে অথবা নগদ বিক্রি করা।
৮০৪। আলী ইবনে আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি দু'টি উটের বিনিময়ে একটি উট এবং দু'টি ছাগলের বিনিময়ে একটি ছাগল ধারে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা আরো জানতে পেরেছি যে, নবী ﷺ “পশুর বিনিময়ে পশু ধারে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন"।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের সকল ফিকহবিদের এটাই মত।**
كتاب البيوع في التجارات والسلم
أَخْبَرَنَا ابْنُ أَبِي ذُؤَيْبٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قُسَيْطٍ، عَنْ أَبِي حَسَنٍ الْبَزَّارِ، عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، كَرَّمَ اللَّهُ وَجْهَهُ، «أَنَّهُ نَهَى عَنْ بَيْعِ الْبَعِيرِ بِالْبَعِيرَيْنِ إِلَى أَجَلٍ، وَالشَّاةِ بِالشَّاتَيْنِ إِلَى أَجَلٍ»
وَبَلَغَنَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَهَى عَنْ بَيْعِ الْحَيَوَانِ بِالْحَيَوَانِ نَسِيئَةً» فَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا

হাদীসের তাখরীজ (সূত্র):

** পশুর বিনিময়ে পশু নগদ এবং অসম মূল্যে ক্রয়-বিক্রয় করা জায়েয। এ ব্যাপারে বিশেষজ্ঞ আলেমদের মধ্যে কোন মতভেদ নেই। কিন্তু ধারে ক্রয়-বিক্রয় সম্পর্কে তাদের মধ্যে মতভেদ আছে। এ সম্পর্কে ইমাম আহমাদের তিনটি মত লক্ষ্য করা যায়ঃ (এক) এ ধরনের বিনিময় সাধারণত জায়েয, (দুই) সাধারণত জায়েয নয়, (তিন) যদি একই প্রজাতির পশু হয় তবে ধারে বিনিময় জায়েয নয়, কিন্তু দুই প্রজাতির হলে জায়েয হবে। ইমাম মালেক (র) ও শাফিঈ (র)-ও এই শেষোক্ত মত পোষণ করেন। ইমাম আবু হানীফা (র) ও তার সহচরবৃন্দ ধারে পশুর আন্ত-বিনিময় সাধারণভাইে নাজায়েয মনে করেন। সামুরা ইবনে জুনদুব (রা) থেকে বর্ণিত। নবী ﷺ “জীবের বিনিময়ে জীব ধারে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন" (আবু দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবনে মাজা, দারিমী)। আর যেসব আলেম ধারে পশুর আস্ত-বিনিময় জায়েয বলেন তারা নিম্নোক্ত হাদীস নিজেদের মতের সপক্ষে দলীল হিসাবে গ্রহণ করেনঃ আবদুল্লাহ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। “রাসূলুল্লাহ ﷺ তাকে একটি অভিযানের জন্য সৈন্যবাহিনী প্রস্তুত করার নির্দেশ দিলেন । তা প্রস্তুত করতে গিয়ে প্রয়োজনীয় উটের অভাব হলো। রাসূলুল্লাহ ﷺ তাকে যাকাতের উট প্রাপ্তি সাপেক্ষে (জনসাধারণের নিকট থেকে) উট ধার নেয়ার নির্দেশ দিলেন। তিনি তদনুযায়ী যাকাতের উট সংগৃহীত হওয়া সাপেক্ষে দুই দুইটি উটের বিনিময়ে এক একটি উট গ্রহণ করেন” (আবু দাঊদ, দারু কুতনী)। “নবী ﷺ একটি কম বয়সী উট ধার নিলেন এবং এর বিনিময়ে ছয় বছর বয়সের একটি উট দেয়ার নির্দেশ দিলেন” (বুখারী) (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান