আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৫৫
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৫৫। ফযল ইবন সাহল আ’রাজ বাগদাদী (রাহঃ)... ইবরাহীম ইবন উমর ইবন সাফীনা (রাহঃ) তিনি তাঁর পিতা ও দাদা সূত্রে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ -এর সাথে হুবারার (মেটে রংের এক প্রকার বন্য পাখি) গোশত খেয়েছি।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ الأَعْرَجُ الْبَغْدَادِيُّ قَالَ : حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَهْدِيٍّ ، عَنِ إِبْرَاهِيمَ بْنِ عُمَرَ بْنِ سَفِينَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ جَدِّهِ قَالَ : أَكَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَحْمَ حُبَارَى.
وفي الحديث دلالة على حل أكل الدجاج وأنه من الطيبات.

হাদীসের ব্যাখ্যা:

অভিধানের গ্রন্থসমূহে 'হুবারা'র বিভিন্ন তরজমা করা হয়েছে। কেউ কেউ বলেছেন, এটা মাছরাঙ্গা পাখী, আবার কেউ বলেছেন, এক প্রকার হাঁস। কেউ বলেন, বন মোরগ।

যাহোক, হুবারা এক জাতীয় পাখী। আর একথা সুবিদিত যে, ঐসব পাখী হালাল, যেগুলো পাঞ্জাধারী নয়। অর্থাৎ, যেগুলো ঝাপ্টা মেরে পাঞ্জা দ্বারা শিকার ধরে না এবং যেগুলো স্বভাবগতভাবে কষ্টদায়ক ও অপবিত্র নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: