মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

১. ঈমান-আকাঈদ অধ্যায়

হাদীস নং: ১৭
ঈমান-আকাঈদ অধ্যায়
আমলের ব্যাপারে প্রেরণা ও উৎসাহ প্রদান
১৭। হযরত সা'আদ ইবনে আবী ওয়াক্কাস (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ প্রত্যেক মানুষের প্রারম্ভিক অবস্থা ও পরিণতি এবং যা কিছু সে পাবে, এ সমস্ত কিছু আল্লাহ্ লিপিবদ্ধ করে রেখেছেন। তখন একজন আনসারী আরয করলেন, হে আল্লাহর রাসূল! তাহলে আমলের কি প্রয়োজন? হযরত (ﷺ) বললেনঃ আমল করতে থাক। কেননা প্রত্যেক ব্যক্তির জন্য ঐ কাজ সহজ হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। পাপীদের জন্য পাপকাজ করা এবং নেককারদের জন্য নেককাজ করা সহজ হবে। তখন আনসারী বলেন, এবার আমল করার মূল উদ্দেশ্য সম্পর্কে অবগত হলাম।

অন্য এক রিওয়ায়েতে এভাবে বর্ণিত আছে যে, হুযূর (ﷺ) বলেছেনঃ আমল করতে থাক। কেননা যে জান্নাতবাসী হবে, তার জন্য জান্নাতের কাজ করা সহজ হবে এবং যে জাহান্নামী হবে, তার জাহান্নামের কাজ করা সহজ হবে। তখন আনসারী বলেন, এবার আমল করার মূল কারণ স্পষ্ট হয়ে গেল।
كتاب الإيمان والإسلام والقدر والشفاعة
عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَا مِنْ نَفْسٍ إِلَّا وَقَدْ كَتَبَ اللَّهُ مَدْخَلَهَا وَمَخْرَجَهَا وَمَا هِيَ لَاقِيَةٌ.
فَقَالَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ: فَفِيمَ الْعَمَلُ إِذًا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: اعْمَلُوا، فَكُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ، أَمَّا أَهْلُ الشَّقَاوَةِ، فَيُيَسَّرُونَ لِعَمَلِ أَهْلِ الشَّقَاوَةِ، وَأَمَّا أَهْلُ السَّعَادَةِ، فَيُيَسَّرُونَ لِعَمَلِ أَهْلِ السَّعَادَةِ "، فَقَالَ الْأَنْصَارِيُّ: الْآنَ حَقَّ الْعَمَلُ.
وَفِي رِوَايَةٍ " اعْمَلُوا فَكُلٌّ مُيَسَّرٌ، مَنْ كَانَ مِنْ أَهْلِ الْجَنَّةِ يُسِّرَ لِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ النَّارِ يُسِّرَ لِعَمَلِ أَهْلِهَا.
فَقَالَ الْأَنْصَارِيُّ: الْآنَ حَقَّ الْعَمَلُ

হাদীসের ব্যাখ্যা:

হাদীসে ব্যবহৃত রিফক শব্দের অর্থ ব্যাপক। শুধুমাত্র 'দয়া' বা 'নম্রতা' কিংবা নরম মেযাজ দ্বারা অর্থ প্রকাশ করা যায় না। তবু রিফকের অর্থ দয়া ও নম্রতা করা হয়েছে। রিফক দুনিয়া ও আখিরাতের তামাম মঙ্গলের উৎস। যে রিফকের অধিকারী, সে আল্লাহ ও তাঁর বান্দার মহব্বতের পাত্র। যে রিফক থেকে বঞ্চিত হয়েছে, সে দুনিয়া ও আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। আল্লাহ ও তাঁর বান্দাগণ তাকে অপসন্দ করেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)