ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং:
- সামগ্রিক মূলনীতিসমূহ
ইজমা' বা ঐকমত্য
(৯) আনাস ইবন মালিক রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, নিশ্চয় আমার উম্মাত বিভ্রান্তির উপর একমত হবে না। অতএব তোমরা যদি মতভেদ দেখতে পাও, তাহলে তোমরা বৃহত্তম গোষ্ঠীর অনুসরণ করবে।
كتاب الجامع
عن أنس بن مالك رضي الله عنه يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن أمتي لا تجتمع على ضلالة فإذا رأيتم اختلافا فعليكم بالسواد الأعظم

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন মাজাহ হাদীসটি সহীহ সনদে সঙ্কলিত করেছেন)।** [সুনান ইবন মাজাহ, হাদীস-৩৯৫০]

** আল্লামা মুফতি আমীমুল ইহসান এভাবে হাদীসটির সনদ সহীহ বলে উল্লেখ করেছেন। তিনি এ বিষয়ে 'আস সিরাজুল মুনীর শারহুল জামিয়িস সাগীর' নামক গ্রন্থের উদ্ধৃতি প্রদান করেছেন। তবে অন্যান্য মুহাদ্দিসগণ হাদীটির সনদ যয়ীফ বলে উল্লেখ করেছেন। আল্লামা আহমাদ ইবন আবু বাকর বুসীরি (৮৪০ হি.) 'যাওয়ায়িদ ইবন মাজাহ' গ্রন্থে (পৃ: ৫১০) হাদীসটির সনদ যয়ীফ বলে উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, তার উস্তায আল্লামা ইরাকিও হাদীসটির সনদ যয়ীফ বলে উল্লেখ করেছেন। কারণ হাদীসটির বর্ণনাকারী আবু খালাফ আল-আ'মা দুর্বল ও অনির্ভরযোগ্য বর্ণনাকারী ছিলেন।
আল্লামা নাসিরুদ্দীন আলবানি যয়ীফুল জামিয়িস সাগীর গ্রন্থে (পৃ: ২৬১) এবং সিলসিলাতুল আহাদীসিয যয়ীফাহ গ্রন্থে (২৮৯৬) হাদীসটি যয়ীফ বলে উল্লেখ করেছেন। অপরদিকে তিনি এই অর্থে অন্য একটি সহীহ হাদীসের উল্লেখ করেছেন । হাদীসটি নিম্নরূপ:

عن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا يجمع أمتي أو قال: أمة محمد صلى الله
عليه وسلم على ضلالة ويد الله مع الجماعة

ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় আল্লাহ আমার উম্মাতকে বিভ্রান্তির উপরে একত্র করবেন না। আর আল্লাহর হাত রয়েছে ঐক্যবদ্ধ বৃহৎ সমাজের সাথে।... হাদীসটি তিরমিযি [৪/৪৬৬, নং-২১৬৭] সঙ্কলিত করেছেন এবং হাদীসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। আল্লামা আলবানি হাদীসটিকে সহীহ বলে উল্লেখ করেছেন। (সহীহুল জামি' ১/৩৭৮)। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান