ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪২৫
নামাযের অধ্যায়
ডান হাত বাম হাতের উপর রাখা ও তার স্থান
(৪২৫) ওয়ায়িল ইবন হুজর রা. বলেন, আমি দেখলাম, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর ডানহাত তাঁর বাম হাতের উপর নাভির নীচে রেখেছেন।
كتاب الصلاة
عن وائل بن حجر رضي الله عنه قال: رأيت النبي صلى الله عليه وسلم وضع يمينه على شماله تحت السرة

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন আবী শাইবা সহীহ সনদে হাদীসটি সঙ্কলিত করেছেন)। [মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-৩৯৩৮ (শামিলা); তাহকীক: মুহাম্মাদ আওয়ামা; হাদীস-৩৯৫৯]
হাদীসটির সনদ ও মতনের বিস্তারিত আলোচনা দেখুন: মুসান্নাফ ইবন আবী শাইবা ১/৩৪২; তুফতাতুল আহওয়াযি ২/৭৫। (অনুবাদক) [আরো দেখুন: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, সালাতের মধ্যে হাত বাঁধার বিধান, পৃ: ৫১-৫৫। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান