ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৮৪৩
নামাযের অধ্যায়
পাঁচ ওয়াক্ত ও জুমুআ সংশ্লিষ্ট নিয়মিত সুন্নত সালাতসমূহ
(৮৪৩) ইবন উমার রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) থেকে দশ রাকআত সালাত মুখস্থ করে রেখেছি: যুহরের পূর্বে দুই রাকআত এবং যুহরের পরে দুই রাকআত, মাগরিবের পরে তাঁর নিজ বাড়ির মধ্যে দুই রাকআত, ইশার পরে তাঁর নিজ বাড়ির মধ্যে দুই রাকআত এবং ফজরের পূর্বে দুই রাকআত।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما قال: حفظت من النبي صلى الله عليه وسلم عشر ركعات ركعتين قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب في بيته وركعتين بعد العشاء في بيته وركعتين قبل صلاة الصبح
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ বুখারি, হাদীস-১১৮০; সহীহ মুসলিম, হাদীস-৭২৯]
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসে যুহরের (ফরযের) পূর্বে দুই রাক'আত সালাতের কথা উল্লেখ আছে। এ পর্যায়ের সমস্ত হাদীস সামনে রাখলে বুঝা যায় যে, অধিকাংশ সময় রাসূলুল্লাহ ﷺ যুহরের পূর্বে চার রাক'আত সালাত আদায় করতেন।
বলাবাহুল্য, উভয় প্রকার আমাল স্বয়ং রাসূলুল্লাহ ﷺ থেকে প্রমাণিত। কাজেই যা আমল করা হবে, তাতে সুন্নাত আদায় হয়ে যাবে। এই অধম (গ্রন্থকার) কোন কোন আলিমকে দেখেছে যে, তাঁরা বেশীর ভাগ সময়ে যহরের পূর্বে চার রাক'আত সালাত আদায় করতেন। কিন্তু যখন তারা জামা'আতের সময় নিকট মনে করতেন তখন দুই রাক'আত সালাত আদায় করে নেওয়া যথেষ্ট মনে করতেন।
বিভিন্ন হাদীসে যে বার অথবা দশ রাক'আত সুন্নাতের কথা উল্লিখিত আছে রাসূলুল্লাহ ﷺ কার্যত তাতে যথেষ্ট গুরুত্ব দিতেন। তিনি ঐগুলোর কোন কোন সালাতের প্রতি বিশেষভাবে তাকীদ দিয়েছেন। এ জন্য এই সালাত সমূহকে সুন্নাতে মু'আক্কাদা বলে গন্য করা হয়। এই সালাত সমূহের মধ্যে তিনি ফজরের সুন্নাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)