ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ১১১৬
নামাযের অধ্যায়
সালাতুল জানাযার বিস্তারিত পদ্ধতি
(১১১৬) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) জানাযার সালাতের প্রথম তাকবীরে তাঁর দুইহাত উঠাতেন, এরপর পুনরায় আর হাত উঠাতেন না।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: كان يرفع يديه على الجنازة في أول تكبيرة ثم لا يعود
হাদীসের তাখরীজ (সূত্র):
[সুনান দারাকুতনি, হাদীস-১৮৩২]
গ্রন্থকার টীকায় উল্লেখ করেছেন যে, হাদীসটির সনদের একজন রাবী অজ্ঞাতপরিচয় হওয়ার কারণে হাদীসটি দুর্বল বলে দারাকুতনি, ইবন হাজার প্রমুখ মুহাদ্দিস উল্লেখ করেছেন। তবে গ্রন্থকার রাহ. বলেন যে, উক্ত অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে ইবন হিব্বান তার দুর্বল রাবীদের জীবনী বিষয়ক গ্রন্থে উল্লেখ করেন নি। এতে বোঝা যায় যে ইবন হিব্বানের মতে ওই ব্যক্তি গ্রহণযোগ্য। (অনুবাদক)