ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৫০
নামাযের অধ্যায়
রাতে কবর দেওয়া এবং মৃতকে কিবলার দিক থেকে কবরে ঢোকানো
(১১৫০) তাবিয়ি আবু ইসহাক (১২৯ হি.) বলেন, আমি হারিস ইবন আব্দুল্লাহর জানাযায়১ উপস্থিত ছিলাম। তখন তারা তার কবরের উপরে একটি কাপড় টেনে দেন। তখন (কুফার গভর্নর) আব্দুল্লাহ ইবন ইয়াযীদ রা. কাপড়টি টেনে সরিয়ে দেন এবং বলেন, এ তো পুরুষ মানুষ।
كتاب الصلاة
عن أبي إسحاق قال: شهدت جنازة الحارث فمدوا على قبره ثوبا فجبذه عبد الله بن يزيد قال: إنما هو رجل

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন আবী শাইবা সহীহ সনদে)। [মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-১১৬৬৪]

হারিস ৭০ হিজরির দিকে মৃত্যুবরণ করেন।
মেয়েদের মৃতদেহ কবরে ঢোকানোর সময় কবরের উপরে কাপড় দিয়ে আড়াল করা বা পর্দা দেওয়া সুন্নাতসম্মত। কিন্তু পুরুষদের ক্ষেত্রে তা সুন্নাতসম্মত নয়। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ১১৫০ | মুসলিম বাংলা