ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ১১৫১
নামাযের অধ্যায়
মৃতদেহ কবরে প্রবেশ করানোর দুআ
(১১৫১) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা যখন তোমাদের মৃতদেরকে কবরের মধ্যে রাখবে তখন বলবে, 'আল্লাহর নামে এবং আল্লাহর রাসূল (ﷺ) এর দ্বীনের উপরে’ । দ্বিতীয় বর্ণনায়: ‘এবং আল্লাহর রাসূলের সুন্নতের উপরে'।
كتاب الصلاة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: إذا وضعتم موتاكم في القبر فقولوا: بسم الله وعلى ملة (سنة) رسول الله صلى الله عليه وسلم

হাদীসের তাখরীজ (সূত্র):

(আহমাদ, আবু দাউদ, ইবন মাজাহ । তিরমিযি হাদীসটিকে হাসান বলেছেন। হাকিম ও ইবন হিব্বান হাদীসটিকে সহীহ বলেছেন)। [মুসনাদ আহমাদ, হাদীস-৪৮২১, ৫৩৭০; সুনান আবু দাউদ, হাদীস-৩২১৩: সুনান ইবন মাজাহ, হাদীস-১৫৫০; সুনান তিরমিযি, হাদীস-১০৪৬; সহীহ ইবন হিব্বান, হাদীস ৩১১০; মুস্তাদরাক হাকিম, হাদীস-১৩৫৩]
tahqiqতাহকীক:তাহকীক চলমান