ফিকহুস সুনান ওয়াল আসার
৫. রোযার অধ্যায়
হাদীস নং: ১৩৪৫
রোযার অধ্যায়
ই'তিকাফের মর্যাদা
(১৩৪৫) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার কোনো ভাইয়ের প্রয়োজন মেটাতে হ্যাঁটবে তা তার জন্য দশ বছর ই'তিকাফ করার চেয়েও কল্যাণকর হবে। আর যে ব্যক্তি একটি দিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ই'তিকাফ করবে আল্লাহ তার ও জাহান্নামের আগুনের মধ্যে তিনটি পরিখার দূরত্ব সৃষ্টি করবেন, প্রত্যেক পরিখার প্রশস্ততা দুই দিগন্তের চেয়েও বেশী।
كتاب الصيام
عن ابن عباس رضي الله عنه مرفوعا: من مشى في حاجة أخيه كان خيرا له من اعتكاف عشر سنين ومن اعتكف يوما ابتغاء وجه الله جعل الله بينه وبين النار ثلاث خنادق كل خندق أبعد ما بين الخافقين
হাদীসের তাখরীজ (সূত্র):
(বাইহাকি। হাকিম হাদীসটি সংক্ষিপ্তাকারে সঙ্কলন করেছেন এবং সহীহ বলেছেন)। [বাইহাকি, শুআবুল ঈমান, হাদীস-৩৬৭৯; তাবারানি, আল মু'জামুল আওসাত, হাদীস-৭৩২৬]
হাইসামি হাদীসটির সনদ সুন্দর বলে উল্লেখ করেছেন। অপরদিকে ইবনুল জাওযি হাদীসটির সনদ দুর্বল বলে উল্লেখ করেছেন।
হাইসামি হাদীসটির সনদ সুন্দর বলে উল্লেখ করেছেন। অপরদিকে ইবনুল জাওযি হাদীসটির সনদ দুর্বল বলে উল্লেখ করেছেন।