ফিকহুস সুনান ওয়াল আসার

৭. বিবাহ-শাদীর অধ্যায়

হাদীস নং: ১৬৪৪
বিবাহ-শাদীর অধ্যায়
দুই বছরের মধ্যে কম বা বেশী দুধ পান করলে বিবাহ হারাম হবে
(১৬৪৪) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, আলী রা. ও ইবন মাসউদ রা. বলেন, অল্প বা বেশী যে কোনো পরিমাণ দুধ পান করলেই বিবাহ নিষিদ্ধ হবে।
كتاب النكاح
عن النخعي أن عليا وابن مسعود رضي الله عنهما قالا: يحرم من الرضاع قليله وكثيره

হাদীসের তাখরীজ (সূত্র):

(তাবারানি। হাদীসটির সনদ মুরসাল। বাকি সনদ গ্রহণযোগ্য)। [তাবারানি, আল মু'জামুল কাবীর, হাদীস-৯৬৯৯; সুনান নাসায়ি, হাদীস-৩৩১১; তাহাবি, শারহু মুশকিলিল আসার, হাদীস-৪৫৬৮; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১৫৬৪১; হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ, হাদীস-৭৩৬১]
tahqiqতাহকীক:তাহকীক চলমান