ফিকহুস সুনান ওয়াল আসার
৭. বিবাহ-শাদীর অধ্যায়
হাদীস নং: ১৬৪৫
বিবাহ-শাদীর অধ্যায়
দুই বছরের মধ্যে কম বা বেশী দুধ পান করলে বিবাহ হারাম হবে
(১৬৪৫) তাবিয়ি আমর ইবন দীনার বলেন, একব্যক্তি আব্দুল্লাহ ইবন উমার রা.র নিকট আগমন করে বলেন, আব্দুল্লাহ ইবন যুবাইর রা. মনে করেন যে, এক চুমুক বা দুই চুমুক দুধপান করলে বৈবাহিক নিষেধাজ্ঞা আরোপিত হবে না । তখন ইবন উমার রা. বলেন, আল্লাহ ও তাঁর রাসূলের ফয়সালা ইবন যুবাইরের ফয়সালার চেয়ে উত্তম। দুধপান অল্প হোক আর বেশী হোক উভয় ক্ষেত্রেই তার হুকুম একই।
كتاب النكاح
عن عمرو بن دينار قال: جاء رجل إلى ابن عمر رضي الله عنهما فقال: إن ابن الزبير يزعم أنه لا يحرم من الرضاعة المصة والمصتان فقال ابن عمر: قضاء الله ورسوله خير من قضاء ابن الزبير. قليل الرضاع وكثيره سواء
হাদীসের তাখরীজ (সূত্র):
(তাবারানি হাসান সনদে**)। (তাবারানি, আল মু'জামুল কাবীর, হাদীস-১৩৬৫৭]
** [গ্রন্থকার টীকায় বলেন, “হাইসামি মাজমাউয যাওয়ায়িদ (৪/২৬১)এ বলেন, 'আমর ইবন দীনার থেকে হাদীসটি বর্ণনা করেছেন ইবরাহীম ইবন ইয়াযীদ আলখুযি; তিনি মাতরুক বা পরিত্যাক্ত'। তবে ইমাম তিরমিযি তাকে হাসান বলেছেন"। হাদীসটি ইবরাহীম ইবন ইয়াযীদ আলখুযি ছাড়াও আমর ইবন দীনার থেকে আরো বর্ণনা করেছেন ইবন জুরাইজ (মুসান্নাফ আব্দুর রাযযাক-১৩৯১৯), সুফিয়ান ইবন উয়াইনাহ (আব্দুর রাযযাক-১৩৯২০; সুনান সায়ীদ ইবন মানসুর-৯৮৪; বাইহাকি, আস সুনানুল কুবরা ১৫৬৪২), হাম্মাদ ইবন যাইদ (মারওয়াযি, আস সুন্নাহ-৩১০; সুনান দারাকুতনি-৪৩৭৭) ও শু’বা (বাইহাকি-১৫৬৪৩)। -সম্পাদক]