ফিকহুস সুনান ওয়াল আসার

১০. শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ১৭৬৯
শপথ ও মান্নতের অধ্যায়
কেউ পাপের মানত করলে
(১৭৬৯) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ আল্লাহর আনুগত্য করার জন্য মানত করে তাহলে সে যেন তাঁর আনুগত্য করে । আর যদি কেউ আল্লাহর অবাধ্যতামূলক কোনো মানত করে তাহলে সে যেন তাঁর অবাধ্যতা না করে।**
كتاب الأيمان والنذور
عن عائشة رضي الله عنها مرفوعا: من نذر أن يطيع الله فليطعه ومن نذر أن يعصيه فلا يعصه

হাদীসের তাখরীজ (সূত্র):

[সহীহ বুখারি, হাদীস-৬৬৯৬; সুনান আবু দাউদ, হাদীস-৩২৮৯; সুনান তিরমিযি, হাদীস-১৫২৬; সুনান নাসায়ি, হাদীস-৩৮০৬; সুনান ইবন মাজাহ, হাদীস-২১২৬]

** আবু দাউদ সঙ্কলিত হাদীসে ইরশাদ করা হয়েছে, কেউ পাপের মানত করলে তাকে শপথের কাফফারা দিতে হবে। (অনুবাদক)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)