ফিকহুস সুনান ওয়াল আসার
১১. ইসলাম নির্ধারিত দন্ডবিধি
হাদীস নং: ১৮০৬
ইসলাম নির্ধারিত দন্ডবিধি
'মুহসান' বা ‘পরিপূর্ণ বিবাহিত ব্যক্তি ব্যভিচারের স্বীকারোক্তি করলে তাকে 'রজম' বা প্রস্তরাঘাতে হত্যা করতে হবে। শাসকের নিকট স্বীকারোক্তির পদ্ধতি এবং মৃত্যুর পরে করণীয়
(১৮০৬) বুরাইদা** রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) উক্ত ব্যক্তি সম্পর্কে বলেন, তোমাদের অন্যান্য মৃতদের মতোই এই লোকটিকে গোসল করাও, কাফন পরাও, সুগন্ধি লাগাও এবং সালাতুল জানাযা আদায় করো।
كتاب الحدود
عن بريدة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اصنعوا به ما تصنعون بموتاكم من الغسل والكفن والحنوط والصلاة عليه
হাদীসের তাখরীজ (সূত্র):
[মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-১১০১৪]
** [হাদীসটির সনদে কোনো কোনো পাণ্ডুলিপি থেকে আলকামা ইবন মারসাদ ও বুরাইদার মাঝখান থেকে সুলাইমান ইবন বুরাইদা বাদ পড়েছে। সেখানে রয়েছে: عن علقمة بن مرثد عن أبيه 'আলকামা ইবন মারসাদ তার পিতা মারসাদ থেকে'...। তবে হাদীসটির বিশুদ্ধ সনদ হচ্ছে عن علقمة بن مرثد عن ابن بريدة عن أبيه بريدة 'আলকামা ইবন মারসাদ ইবন বুরাইদা থেকে, তিনি তার পিতা বুরাইদা থেকে'...। দেখুন: আল মুসান্নাফ, তাহকীক: মুহাম্মাদ আওয়ামা ৭/১৫৫; আইনি, উমদাতুল কারি ২০/২৫৯। -সম্পাদক]