ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৮৬৫
জিহাদ অধ্যায়
জিহাদ কখন এবং কীভাবে
(১৮৬৫) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা মুশরিকগণের সাথে জিহাদ করো তোমাদের সম্পদ, তোমাদের জীবন ও তোমাদের জিহ্বা দিয়ে।
كتاب الجهاد
عن أنس رضي الله عنه مرفوعا: جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم.

হাদীসের তাখরীজ (সূত্র):

(নাসায়ি, আবু দাউদ, আহমাদ ও দারিমি হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন)।** [সুনান নাসায়ি, হাদীস-৩০৯৬; সুনান আবু দাউদ, হাদীস-২৫০৪; মুসনাদ আহমাদ, হাদীস-১২২৪৬; সুনান দারিমি, হাদীস-২৪৭৫; মুস্তাদরাক হাকিম, হাদীস-২৪২৭]

** [ গ্রন্থকার শুধু দারিমি ও হাকিমের নাম উল্লেখ করেছেন। নাসায়ি, আবু দাউদ ও আহমাদের নাম অনুবাদকের সংযোজন। হাকিম ছাড়াও অন্যান্য মুহাদ্দিসও সহীহ বলেছেন। হাদীসটি সহীহ মুসলিমের শর্তে সহীহ। হাম্মাদ ছাড়া সনদের সকল রাবী বুখারি ও মুসলিমের রাবী। হাম্মাদ শুধু মুসলিমের রাবী । হাদীসটির অন্য বর্ণনায় অতিরিক্ত রয়েছে وايديكم 'এবং তোমাদের হাত দিয়ে'। দেখুন: শুআইব আরনাউত, তাহকীক মুসনাদ আহমাদ ১৯/২৭২, ২০/২৬; মুসনাদ আহমাদ, হাদীস- ১২৫৫৫। সম্পাদক]

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ কাফির ও মুশরিকদেরকে তাওহীদ ও সত্যদীনের পথে নিয়ে আসার জন্য এবং তাদের শক্তি চূর্ণ করে সত্যের প্রতি আহ্বানের পথ পরিষ্কার করার জন্য সময় ও সুযোগের চাহিদা অনুযায়ী জান ও মাল দ্বারা চেষ্টা-প্রচেষ্টা কর, এ পথে এসব ব্যয় কর। আর মুখ এবং কথা দ্বারাও কাজ কর। আলোচ্য হাদীস থেকে জানা গেল, সত্যের পথে, দাওআতের পথে অর্থ ব্যয় করা এবং মুখ (এভাবে লিখনী) দ্বারা কার্য গ্রহণ করাও জিহাদের ব্যাপক অর্থে অন্তর্ভুক্ত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান