ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০৮২
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
অগ্রিম ক্রীত পণ্যের বদলে অন্য পণ্য গ্রহণের নিষেধাজ্ঞা
(২০৮২) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো কিছু অগ্রিম ক্রয় করে, তবে সে যেন সেই ক্রয়চুক্তি অন্য দ্রব্যে স্থানান্তরিত না করে।
كتاب البيوع
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: من أسلف في شيء فلا يصرفه إلى غيره... فلا يأخذ إلا ما أسلم فيه أو رأس ماله.
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ ও ইবন মাজাহ। তিরমিযি তার ‘ইলাল' গ্রন্থে হাদীসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। দারাকুতনিও হাদীসটি সঙ্কলন করেছেন । তার বর্ণনায়: 'যদি কেউ কোনো কিছু অগ্রিম ক্রয় করে তবে সে যেন যা ক্রয় করেছে তা ছাড়া অন্য দ্রব্য গ্রহণ না করে। অথবা সে তার মূলধন ফেরত নিবে'। এই অর্থে আব্দুল্লাহ ইবন উমার রা.র একটি মত আব্দুর রাযযাক সহীহ সনদে সঙ্কলন করেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস-৩৪৬৮; সুনান ইবন মাজাহ, হাদীস-২২৮৩; সুনান দারাকুতনি, হাদীস-২৯৭৭]