ফিকহুস সুনান ওয়াল আসার

১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ২১০৫
বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
বিচারক নিয়োগ ও তাদের বেতন নির্ধারণের দায়িত্ব রাষ্ট্র প্রধানের
(২১০৫) তাবিয়ি নাফি বলেন, উমার ইবনুল খাত্তাব রা. যাইদ ইবন সাবিত রা.কে বিচারক নিয়োগ করেন এবং তার বেতন-ভাতা নির্ধারণ করে দেন।
كتاب القضاء
عن نافع قال: استعمل عمر بن الخطاب زيد بن ثابت رضي الله عنهما على القضاء وفرض له رزقا

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন সা'দ । হাদীসটি শক্তিশালী মুরসাল)।** [ইবন সা'দ, আত তাবাকাত ২/৩৫৯; যাইলায়ি, নাসবুর রায়াহ ৪/২৮৬]

** [গ্রন্থকার বলেন, হাদীসটি শক্তিশালী মুরসাল। শাইখ আলবানি বলেন, হাদীসটির বর্ণনাসূত্র বিচ্ছিন্ন, দুর্বল । হাজ্জাজ ইবন আরতাহ মুদাল্লিস, এটি তিনি 'আন' শব্দযোগেই বর্ণনা করেছেন। আর তাবিয়ি নাফি' উমার রা.র যুগ পান নি। দেখুন: ইরওয়াউল গালীল ৮/২৩০। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান