ফিকহুস সুনান ওয়াল আসার
১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ২১১৩
বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
যালিম শাসকের অধীনে বিচারকের দায়িত্ব গ্রহণ
(২১১৩) তাবিয়ি আবু ইসহাক সুবাইয়ি বলেন, সাহাবি আবু মুসা আশআরি রা.র পুত্র তাবিয়ি আবু বুরদা (১০৪ হি.) কুফার বিচারকের পদে কর্মরত ছিলেন । হাজ্জাজ ইবন ইউসুফ তাকে দায়িত্ব থেকে অপসারিত করে তার ভাই (আবু বাকর আমর ইবন আবু মুসা আশআরি)-কে তার স্থলে বিচারক পদে নিয়োগ দান করেন।
كتاب القضاء
عن أبي إسحاق قال: كان أبو بردة على قضاء الكوفة فعزله الحجاج وجعل أخاه مكانه
হাদীসের তাখরীজ (সূত্র):
(বুখারি তার 'আত তারীখুল কাবীর', 'আত তারীখুল আওসাত' ও 'আত তারীখুস সাগীর' গ্রন্থে। বর্ণনাটির রাবীগণ নির্ভরযোগ্য) । [বুখারি, আত তারীখুল কাবীর ৬/৪৪৭; আত তারীখুল আওসাত ১/২৫৩ যাইলায়ি, নাসবুর রায়াহ ৪/৭০]
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এ থেকে আমরা যালিম শাসকের অধীনে বিচারকের দায়িত্ব গ্রহণ করার বিষয়টি জানতে পারি । সাহাবিগণ মুআবিয়া রা.র অধীনে বিচারকের দায়িত্ব গ্রহণ করেছিলেন, যদিও এ সময়ে আলী রা. ছিলেন সঠিক মতের উপরে । আল্লাহই ভালো জানেন।