ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৬২
জবাইয়ের নিয়মাবলি
কীভাবে জবাই করতে হবে
(২২৬২) ইবন আব্বাস রা. বলেন, জবাই হবে গলায় এবং গলার নিম্নাংশে (অর্থাৎ গরু, ছাগল ইত্যাদির ক্ষেত্রে গলায় জবাই করা হবে এবং উটের ক্ষেত্রে দাঁড়ানো অবস্থায় গলার নিম্নাংশে বক্ষের উপরিভাগে আঘাত করে জবাই করতে হবে)।
كتاب الذبائح
عن ابن عباس رضي الله عنهما قال: الذكاة في الحلق واللبة.

হাদীসের তাখরীজ (সূত্র):

(হাদীসটি বুখারি সনদ ছাড়া তা'লীকরূপে উদ্ধৃত করেছেন। সায়ীদ ইবন মানসুর ও বাইহাকি সহীহ সনদে তা সঙ্কলন করেছেন। আব্দুর রাযযাক ইবন আব্বাস রা. এবং উমার রা. থেকে অনুরূপ মতামত উদ্ধৃত করেছেন। দারাকুতনি যয়ীফ সনদে আবু হুরাইরা রা.র সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ বক্তব্য উদ্ধৃত করেছেন)। [সহীহ বুখারি ৭/৯৩; সুনান দারাকুতনি, হাদীস-৪৭৫৪; মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-৮৬১৪, ৮৬১৫; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১৯১২২]
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২২৬২ | মুসলিম বাংলা