ফিকহুস সুনান ওয়াল আসার
৩৪. কুরবানী ও আকীকা অধ্যায়
হাদীস নং: ২৩১১
কুরবানী ও আকীকা অধ্যায়
রাসূলুল্লাহ (ﷺ) কীভাবে কুরবানী দিয়েছেন এবং জবাইয়ের সময় কী বলবে
(২৩১১) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুইটি সাদার সাথে কালো মেশানো দৃষ্টিনন্দন শিং-ওয়ালা পুরুষ মেষ কুরবানী করেন । তিনি নিজে হাতে পশুদ্বয় জবাই করেন এবং আল্লাহর নাম নেন ও তাকবীর বলেন । এবং তিনি তাঁর পা পশুদ্বয়ের ঘাড়ের উপরে রাখেন।
كتاب الأضحية
عن أنس رضي الله عنه قال: ضحى النّبي صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين ذبحهما بيده وسمى وكبر ووضع رجله على صفاحهما.
হাদীসের তাখরীজ (সূত্র):
(বুখারি ও মুসলিম । আবু উওয়ানার বর্ণনায়: ‘মেষ দুইটি ছিল দামী'। বুখারির সনদবিহীন তালীক হিসেবে উদ্ধৃত এক বর্ণনায়: ‘মেষদ্বয় ছিল মোটাসোটা')। [সহীহ বুখারি, হাদীস-৫৫৬৫; সহীহ মুসলিম, হাদীস-১৯৬৬; সুনান তিরমিযি, হাদীস-১৪৯৪; সুনান নাসায়ি, হাদীস-৪৩৮৭; আসকালানি, বুলুগুল মারাম, হাদীস-১৩৪৬]