ফিকহুস সুনান ওয়াল আসার
৩৬. অনাবাদী জমি আবাদ করা
হাদীস নং: ২৪২৫
অনাবাদী জমি আবাদ করা
কেউ যদি তার নিজ জমি অব্যবহৃত ফেলে রাখে
(২৪২৫) তাবিয়ি আমর ইবন শুআইব (মৃত্যু ১১৮ হি.) বলেন, উমার রা. বলেছেন, যদি কারো কোনো জমি থাকে এবং সে সেই জমিটি তিনবছর পতিত রেখে দেয়, তা আবাদ না করে, অতঃপর অন্য কেউ তা আবাদ করে, তবে আবাদকারীই এই জমির অধিকতর হকদার বলে গণ্য হবে।
كتاب إحياء الموات
عن عمرو بن شعيب عن عمر رضي الله عنه قال: من كانت له أرض فعطلها ثلاث سنين لا يعمرها فعمرها غيره فهو أحق بها.
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবন যানজাওয়াইহি । হাদীসটি মুরসাল, অর্থাৎ সনদ বিচ্ছিন্ন, কারণ আমর ইবন শুআইব উমার থেকে কিছু শুনেন নি, বরং উমারের ইন্তিকালের পরে তার জন্ম । কাজেই উমার ও আমরের মধ্যে এক বা একাধিক রাবী অনুল্লিখিত রয়েছে সনদের বাকি রাবীগণ নির্ভরযোগ্য। আবু ইউসুফ 'আল খারাজ' গ্রন্থে উমার রা. থেকে অনুরূপ মতামত হাসান সনদে উদ্ধৃত করেছেন। এছাড়া তিনি তাবিয়ি তাউসের সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকেও অনুরূপ বক্তব্য উদ্ধৃত করেছেন । তাউসের হাদীসটি মুরসাল। বাকি সনদ হাসান পর্যায়ের)। [ইবন যানজাওয়াইহি, আল আমওয়াল, হাদীস-১০৬২]