ফিকহুস সুনান ওয়াল আসার
৪১. ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
হাদীস নং: ২৫২২
ওয়াসিয়্যাত ও উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
সম্পদের একতৃতীয়াংশে ওসিয়্যত এবং একতৃতীয়াংশ অনেক
(২৫২২) মুআয ইবন জাবাল রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তোমাদের সম্পদের একতৃতীয়াংশ তোমাদেরকে দান করেছেন তোমাদের মৃত্যুর সময় তোমাদের সাওয়াব বৃদ্ধির জন্য।
كتاب الوصايا و الفرائض
عن معاذ بن جبل رضي الله عنه مرفوعا: إن الله قد تصدق عليكم بثلث أموالكم عند وفاتكم زيادة في حسناتكم.
হাদীসের তাখরীজ (সূত্র):
(দারাকুতনি**)। [সুনান দারাকুতনি, হাদীস-৪২৮৯]
** [তাবারানিও (আল মু'জামুল কাবীর-২০/৪৫) হাদীসটি সঙ্কলন করেছেন। এবং ইবন আবী শাইবা (আল মুসান্নাফ-৩০৯১৭) মাওকুফ হিসাবে। এই মর্মে আরো হাদীস সঙ্কলন করেছেন আহমাদ (আল মুসনাদ-২৭৪৮২) ও বাযযার (আল মুসনাদ-৪১৩৩) আবু দারদা থেকে, ইবন মাজাহ (আস সুনান-২৭০৯) আবু হুরাইরা থেকে, তাবারানি (৪১২৯) খালিদ সুলামি থেকে এবং ইবন আদি (আল কামিল ৩/২৮১) ও উকাইলি (আয যুআফা ১/২৭৫) আবু বাকর সিদ্দীক রা. থেকে। ইবন হাজার বলেন, সবগুলো সূত্রই দুর্বল। তবে একটি অপরটিকে শক্তিশালী করে । শুআইব আরনাউত বলেন, হাদীসটি হাসান হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহই ভালো জানেন। আলবানি বলেন, সকল সূত্রের সমন্বয়ে হাদীসটি হাসান পর্যায়ে উত্তীর্ণ। দেখুন: ইবন হাজার, বুলুগুল মারাম ২/৬৪; আত তালখীসুল হাবীর ৩/১৯৯-২০০; আলবানি, ইরওয়াউল গালীল ৬/৭৬-৭৯ এবং শুআইব আরনাউতকৃত মুসনাদ আহমাদের ২৭৪৮২ নং হাদীসের টীকা। (গ্রন্থকারের টীকার আলোকে) -সম্পাদক]