মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

১. একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা

হাদীস নং: ১৯
আন্তর্জাতিক নং: ৮৩৭৬
একত্ববাদ ও দীনের মূল ভিত্তিসমূহের আলোচনা
(৩) পরিচ্ছেদঃ আল্লাহর গুণাবলী এবং সর্বপ্রকার ক্রটি থেকে তাঁর উর্ধ্বে থাকা প্রসঙ্গে
(১৯) একই বর্ণনাকারী থেকে আরও বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, শয়তান তোমাদের কারো কাছে আসে (সংগোপনে) এবং জিজ্ঞাসা করে আকাশ সৃষ্টি করেছে কে? তখন সে বলে, আল্লাহ তাআলা।সে আবার জিজ্ঞাসা করে ভূমণ্ডল সৃষ্টি করেছে কে? সে উত্তর দেয়, আল্লাহ, তারপর সে (শয়তান) জিজ্ঞাসা করে আল্লাহকে সৃষ্টি করেছে কে? তোমাদের মধ্যে যদি কেউ এইরূপ (প্রশ্ন) অনুভব করে সে যেন বলে দেয়, (آمنت بالله ورسله) “আমি আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করেছি।” (বুখারী, মুসলিম ও নাসাঈ)
كتاب التوحيد
(3) باب في صفاته عز وجل وتنزيهه عن كل نقص
(19) وعنه أيضا قال قال رسول الله صلي الله عليه وسلم إن الشيطان يأتي أحدكم فيقول من خلق السماء؟ فيقول الله عز وجل: فيقول من خلق الأرض؟ فيقول الله، فيقول من خلق الله، فإذا أحس احدكم بشيء من هذا فليقل آمنت بالله ورسله (1)

হাদীসের ব্যাখ্যা:

এসব প্রশ্ন এবং ওয়াসওয়াসা সম্পর্কে মু'মিনের দৃষ্টিভঙ্গী খুব স্পষ্ট থাকা আবশ্যক। প্রশ্নকারী ও ওয়াসওয়াসা সৃষ্টিকারী শয়তান এবং নিজের নফসকে যেন স্পষ্টভাবে বলে যে, যেহেতু আল্লাহ ও তাঁর রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে আমি আলো লাভ করেছি তাই আমার নিকট এ ধরনের প্রশ্ন মোটেই চিন্তারযোগ্য নয়। যেরূপ সূর্যের আলো আছে কিনা তা বিচার বিবেচনা করা একজন চক্ষুম্মান ব্যক্তির জন্য অবাস্তব এবং অপ্রয়োজনীয় ঠিক সেরূপ আলোচ্য হাদীসে উল্লিখিত প্রশ্ন সম্পর্কে চিন্তাভাবনা করা একজন মু'মিন ব্যক্তির জন্য অপ্রয়োজনীয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান