মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

২. ঈমান ও ইসলামের বর্ণনা

হাদীস নং: ২১
আন্তর্জাতিক নং: ১৯২২০
ঈমান ও ইসলামের বর্ণনা
(৪) পরিচ্ছেদঃ ইসলামের রুকন এবং এর বৃহৎ খুঁটিসমূহ প্রসঙ্গে
(২১) জারীর বিন আব্দিল্লাহ থেকে বর্ণিত,তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি বিষয়ের উপর, লা-ইলাহা ইল্লাল্লাহ এর সাহ্ম্য দেওয়া; সালাত কায়েম করা; যাকাত প্রদান করা; বায়তুল্লাহর হজ্ব করা এবং রমযানের সিয়াম পালন করা। (হাইছুমী বলেন, হাদীসটি আহমদ আবূ ইয়ালা, তিবরানী বর্ণনা করেছেন।আহমদের সনদ সহীহ।)
كتاب الإيمان والإسلام
(4) باب في أركان الاسلام ودعائمه العظام
(21) وعن جرير بن عبد الله رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بنى الاسلام على خمس شهادة أن لا اله الا الله واقام الصلاة وايتاء الزكاة وحج البيت وصوم رمضان
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২১ | মুসলিম বাংলা