মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
২. ঈমান ও ইসলামের বর্ণনা
হাদীস নং: ২২
আন্তর্জাতিক নং: ১৭৭৮৯
ঈমান ও ইসলামের বর্ণনা
(৪) পরিচ্ছেদঃ ইসলামের রুকন এবং এর বৃহৎ খুঁটিসমূহ প্রসঙ্গে
(২২) যিয়াদ বিন নুআঈম আল-হাদরামী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, চারটি বিষয় আল্লাহপাক ইসলামে ফরয করেছেন, যে কেউ যদি (তন্মধ্যে) তিনটি দখল করে, তবে তা তার কোন কাজে আসবে না, যতহ্মণ না সে ঐ সবগুলো পালন করবে। (সেগুলো হচ্ছে) সালাত, যাকাত, রমযানের সিয়াম ও বায়তুল্লাহর হজ্ব। (তিবরানী; এ হাদীসের একটি সূত্রও পূর্ণ নির্ভরযোগ্য নয়।)
كتاب الإيمان والإسلام
(4) باب في أركان الاسلام ودعائمه العظام
(22) وعن زياد بن نعيم الحضرمى (2) قال قال رسول الله صلى الله عليه وسلم لأربع فرضهن الله في الاسلام فمن جاء بثلاث لم يغنين عنه شيئا حتى يأتي بهن
جميعا الصلاة والزكاة وصيام رمضان وحج البيت
جميعا الصلاة والزكاة وصيام رمضان وحج البيت