মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৫. কুরআন সুন্নাহ্কে আকড়ে ধরা
হাদীস নং: ২৩
আন্তর্জাতিক নং: ১১৮০০
কুরআন সুন্নাহ্কে আকড়ে ধরা
(৪) পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর বাণীঃ “তোমরা পূর্ববর্তী জাতিগণের সুন্নত অনুসরণ করবে”
(২৩) আবূ সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, “তোমরা (উম্মতে মুহাম্মাদী) অবশ্যই পূর্ববর্তী জাতিদের সুন্নত (রীতি-নীতি) পদে পদে, বিঘতে বিঘতে অনুসরণ করবে। এমনকি যদি তাদের কেউ সান্ডার গর্তে প্রবেশ করে তাহলে তোমরাও তাদের অনুসরণ করে তা করবে। আমরা বললাম, হে আল্লাহর রাসূল, (উম্মতে মুহাম্মাদী যাদের অনুসরণ করবে) তারা কি ইহুদী ও খ্রিষ্টান? তিনি বলেন, তাহলে আর কারা?
كتاب الاعتصام بالكتاب والسنة
(4) باب في قوله صلى الله عليه وآله وسلم لتتبعن سنن الذين من قبلكم
(23) عن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لتتبعن سنن (1) الذين من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر ضب لتبعتموهم قلنا يا رسول الله آليهود والنصارى؟ قال فمن.
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) (ق)
[বুখারী,মুসলিম]
[বুখারী,মুসলিম]
হাদীসের ব্যাখ্যা:
شِبر এর অর্থ অর্ধ হাত (অর্থাৎ লম্বিত কনিষ্ঠাঙ্গুলী থেকে বৃদ্ধাংঙ্গুলীর মাথা পর্যন্ত-অনুবাদক) আর ذِرَاعًا এর অর্থ হাতের আঙ্গুল গুলো থেকে কনুই পর্যন্ত পরিমাণ যা ঠিক দুই অর্ধ হাত সমান হয়ে থাকে। হাদীসের শব্দাবলি شِبْرًا بشِبر وَذِرَاعًا بِذِراع -এর উদ্দেশ্য সম্পূর্ণ তাই যা উর্দু পরিভাষায় কদম বকদম (পায়ে পায়ে) বলা হয়ে থাকে। রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বাণীসমূহের উদ্দেশ্য এই যে, অবশ্যই এরূপ এক সময় আসবে যে, আমার উম্মতের কতক লোক পূর্ববর্তী উম্মতের পথভ্রষ্ট লোকদের পদাঙ্ক অনুসরণ করবে। যে সব গোমরাহী ও গর্হীত কাজে তারা লিপ্ত ছিল সে গুলো উম্মতের মধ্যে দেখা দিবে। এমনকি যদি তাদের মধ্যে কোন পাগল ('ضب' গুঁই সাপ)-এর গর্তে প্রবেশের চেষ্টা করে থাকে তবে আমার উম্মতের মধ্যেও এরূপ পাগল হবে, যে এ জাতীয় পাগলামী চেষ্টা করবে। (উদ্দেশ্য এই যে, এজাতীয় বোকামী কর্ম প্রচেষ্টায়ও তাদের অনুসরণ ও ভাঁড়ামি করবে। প্রকৃত পক্ষে এটা পূর্ণমাত্রায় অনুসরণ ও ভাঁড়ামির এক তুলনামূলক ব্যাখ্যা)
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এ কথা শুনে জনৈক সাহাবী নিবেদন করলেন। ইয়া রাসূলাল্লাহ্! আমাদের পূর্ববর্তী উম্মত দ্বারা কি ইয়াহুদী ও খ্রিস্টান উদ্দেশ্য? তিনি বললেন, তারা নয় তো আর কে? অর্থাৎ আমার উদ্দেশ্য ইয়াহুদী ও খ্রিস্টানই।
এটা কেবল ভবিষ্যতবাণীই নয়, বরং বিরাট প্রতিক্রিয়াশীল প্রক্রিয়ায় একটি ঘোষণা যে, আমার প্রতি ঈমান গ্রহণকারীগণ সাবধান ও হুশিয়ার থাকবে এবং ইয়াহুদী ও খ্রিস্টানদের গোমরাহী ও ভ্রান্ত কাজ থেকে নিজেকে সুরক্ষিত রাখার চিন্তায় কখনো অমনোযোগী হবে না।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)