মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

২. ঈমান ও ইসলামের বর্ণনা

হাদীস নং: ২৩
আন্তর্জাতিক নং: ৭৫৮
ঈমান ও ইসলামের বর্ণনা
(৪) পরিচ্ছেদঃ ইসলামের রুকন এবং এর বৃহৎ খুঁটিসমূহ প্রসঙ্গে
(২৩) আলী (রা) থেকে বর্ণিত, নিশ্চয় নবী করীম (ﷺ) বলেছেন কোন বান্দা মু’মিন হবে না যতহ্মণ না সে চারটি বিষয়ে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল, তিনি আমাকে সত্যের সাথে প্রেরণ করেছেন।মৃত্যুর পর পুনরুত্থানে (যতহ্মণ না) বিশ্বাস স্থাপন করবে এবং তাকদীরে বিশ্বাস স্থাপন করবে।
(একই বর্ণনাকারী থেকে অন্য বর্ণনায় আছে)
রাসূল (ﷺ) বলেছেন, কোন বান্দা মু’মিন হবে না চারটি বিষয়ে বিশ্বাস স্থাপন করা ব্যতীত।বিশ্বাস স্থাপন করবে
আল্লাহর উপর এবং বিশ্বাস স্থাপন করবে এমর্মে যে, আল্লাহ আমাকে সত্যের সাথে প্রেরণ করেছেন, বিশ্বাস স্থাপন করবে মৃত্যুর পর পুনরুত্থানে এবং বিশ্বাস স্থাপন করবে তাকদীরে ভাল কিংবা মন্দ যা-ই হোক। (তাবরানী)
كتاب الإيمان والإسلام
(4) باب في أركان الاسلام ودعائمه العظام
(23) وعن على رضى الله عنه عن النبى صلى الله عليه وسلم أنه قال لا يؤمن عبد حتى يؤمن بأربع حتى يشهد أن لا اله الا الله وأني رسول الله بعثني بالحق وحتى يؤمن بالبعث بعد الموت وحتى يؤمن بالقدر
(وعنه بلفظ آخر) (1) قال قال رسول الله صلى الله عليه وسلم لن يؤمن عبد حتى يؤمن بأربع يؤمن بالله وأن الله بعثني بالحق ويؤمن بالبعث بعد الموت ويؤمن بالقدر خيره وشره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৩ | মুসলিম বাংলা