মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৭১
নামাযের অধ্যায়
(৭) পরিচ্ছেদঃ আযান ও ইকামতের শব্দ শুনার সময় এবং আযানের শেষে শ্রোতা কি বলবে?
(২৭১) আব্দুর রমান ইবন্ আবু লাইলা (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আলী (রা) যখন মুয়াযযিনকে আযান দিতে শুনতেন, তখন সে যা বলত তিনিও তা বলতেন, সে যখন "আশহাদু আল্লা-লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলত, আলী (রা) তার সাথে "আশহাদু আল লাইলাহ ইল্লালাহ, "অ-আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বলতেন। তিনি আরও বলতেন, যারা মুহাম্মদ (ﷺ)-কে অস্বীকার করে তারা হলো কাফির।
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় না। হায়ছামী, মাজমাউয যাওয়ায়েদে বলেন, এ হাদীসটি আবদুল্লাহ কর্তৃক মুসনাদে আহমদে সংযোজিত।)
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় না। হায়ছামী, মাজমাউয যাওয়ায়েদে বলেন, এ হাদীসটি আবদুল্লাহ কর্তৃক মুসনাদে আহমদে সংযোজিত।)
كتاب الصلاة
(7) باب ما يقول المستمع عند سماع الأذان والإقامة وبعد الأذان
(271) ز عن عبد الرحمن بن أبي ليلى قال كان علي بن أبي طالب رضي الله عنه إذا سمع المؤذن يؤذن قال كما يقول, فإذا قال أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله, قال عليٌ رضي الله عنه أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله, وأن الذين جحدوا محمداً هم الكاذبون.