মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৭২
নামাযের অধ্যায়
(৭) পরিচ্ছেদঃ আযান ও ইকামতের শব্দ শুনার সময় এবং আযানের শেষে শ্রোতা কি বলবে?
(২৭২) সা'দ ইবন্ আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মুয়াযযিনের আযান শুনে বলে,
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِينَا بِاللَّهِ رَبًّا وَبِمُحَمَّدٍ رَسُولًا، وَبِالْإِسْلامِ دِينًا
"আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকালাহু ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, রাদীনা বিল্লাহি রাব্বান, ওয়া বি মুহাম্মাদিন রাসূলান, ওয়া বিল ইসলামে দীনান।
(অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই এবং মুহাম্মদ তাঁর বান্দা ও রাসূল। আল্লাহকে রব বা প্রভু বলে মেনে নিচ্ছি মুহাম্মদকে রাসূল হিসেবে স্বীকার করছি এবং ইসলামকে দীন হিসেবে গ্রহণ করতে আমি সম্মত হয়েছি।))
তার সমস্ত গুনাহ মাফ করে দেয়া হয়।
(মুসলিম, আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ, ইবন্ মাজাহ, মুসতাদরাকে হাকিম, সুনানে বায়হাকী, তাহাবী।)
كتاب الصلاة
(7) باب ما يقول المستمع عند سماع الأذان والإقامة وبعد الأذان
(272) عن سعد بن أبي وقاص رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من قال حين يسمع المؤذن وأنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك
له وأن محمداً عبده ورسوله رضينا بالله ربا وبمحمد رسولا وبالإسلام دينا غفر له ذنبه.
tahqiqতাহকীক:তাহকীক চলমান