মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ২৭৩
নামাযের অধ্যায়
(৭) পরিচ্ছেদঃ আযান ও ইকামতের শব্দ শুনার সময় এবং আযানের শেষে শ্রোতা কি বলবে?
(২৭৩) আবদুল্লাহ ইবন্ আমর ইবনুল 'আস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, যখন তোমরা আযানের শব্দ শুন তখন মুয়াযযিখন যা বলে তোমরাও অনুরূপ বলো। তারপর আমার ওপর দরূদ পড়। কারণ যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ এর বিনিময়ে তার ওপর দশবার রহমত বর্ষণ করেন। তারপর (আল্লাহর (নিকটে) আমার জন্য ওসিলার প্রার্থনা কর। কারণ তা হচ্ছে জান্নাতের একটি স্তর যা আল্লাহর সমস্ত বান্দাদের মধ্যে মাত্র একজন বান্দার উপযোগী। আমি আশা করি আমিই সেই ৰান্দা। কাজেই যে ব্যক্তি আমার জন্য ওসিলার প্রার্থনা করবে তার জন্য (আমার) শাফা'আত প্রাপ্তি হালাল হয়ে যাবে।
(মুসলিম, আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ ও অন্যান্য।)
(মুসলিম, আবূ দাউদ, তিরমিযী, নাসাঈ ও অন্যান্য।)
كتاب الصلاة
(7) باب ما يقول المستمع عند سماع الأذان والإقامة وبعد الأذان
(273) عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا سمعتم مؤذناً فقولوا مثل ما يقول, ثم صلوا علي فإن من صلى علي صلاة صلى الله عليه بها عشراً ثم سلوا لي الوسيلة فإنها منزلةٌ في الجنة لا تنبغي إلا لعبد من عباد الله وأرجو أن أكون أنا هو, فمن سأل لي الوسيلة حلت عليه الشفاعة.