মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৬০
নামাযের অধ্যায়
(৮) সিজদার স্বরূপ এবং ঝুঁকে পড়ার পদ্ধতি সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৫৬) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যে কেউ যখন সিজদা করবে, তখন সে যেন উটের ন্যায় হাঁটু গেড়ে না বসে। বরং সে প্রথমে তার দু'হাতকে মাটিতে রাখবে তারপর দু'হাঁটুকে রাখবে।
(আবু দাউদ ও নাসাঈ। ইমাম নববী (র) বলেন, হাদীসটির সনদ মানসম্মত।)
كتاب الصلاة
(8) باب هيئات السجود وكيف الهوىّ اليه
(660) عن أبى هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سجد أحدكم فلا يبرك كما يبرك الجمل، وليضع يديه ثمَّ ركبتيه (1)
tahqiqতাহকীক:তাহকীক চলমান