মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৪১
নামাযের অধ্যায়
(৫) অনুচ্ছেদ: উক্ত দু'জন ব্যতীত (অন্যান্য রাবীদের থেকে) রাসূলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন নামাযের বিবরণ সম্পর্কে যা বর্ণিত হয়েছে
(১০৩৭) শুরাহবীল ইবন সা'দ থেকে বর্ণিত, তিনি জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণনা করেছেন যে, হুদায়বিয়ার যুদ্ধ হতে তাদের ফিরে আসার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, অতঃপর আমি তাঁর (নবী (সা)-এর) উটের লাগাম ধরে ফেললাম এবং তা উল্লেখ্য যে, বসিয়ে ফেললাম। তখন তিনি দাঁড়ালেন এবং 'আতামাহ' বা ইশার নামায আদায় করে নিলেন। এ সময় জাবির (রা) তাঁর পাশেই ছিলেন। অতঃপর তিনি ইশার পর তের সিজদা (রাকা'আত) আদায় করলেন।
(এটি একটি দীর্ঘ হাদীসের অংশবিশেষ। হাদীসটি সীরাতুন্নবী অধ্যায়ে পূর্ণাঙ্গভাবে আসবে।)
(এটি একটি দীর্ঘ হাদীসের অংশবিশেষ। হাদীসটি সীরাতুন্নবী অধ্যায়ে পূর্ণাঙ্গভাবে আসবে।)
كتاب الصلاة
(5) باب ما روي عن غيرهما في صفة صلاة رسول الله صلى الله عليه وسلم من الليل
(1041) عن شرحبيل بن سعدٍ عن جابر بن عبد الله رضي الله عنهما في قصة رجوعهم من غزوة الحديبية (1) قال ثم أخذت بزمام ناقته (2) صلى الله عليه وعلى آله وصحبه وسلم فأنختها فقام فصلى العتمة وجابرٌ فيما ذكر إلى جنبه (3) ثم صلى بعدها ثلاث عشرة سجدةً