মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৪২
নামাযের অধ্যায়
(৫) অনুচ্ছেদ: উক্ত দু'জন ব্যতীত (অন্যান্য রাবীদের থেকে) রাসূলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন নামাযের বিবরণ সম্পর্কে যা বর্ণিত হয়েছে
(১০৩৮) য, সাফওয়ান ইবন মু'আত্তাল আস-সালামী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: কোন এক ভ্রমণে আমি রাসূলুল্লাহ (সা)-এর সাথে ছিলাম, এক রাত্রে আমি তাঁর নামায পড়া পর্যবেক্ষণ করে দেখেছি যে, তিনি ইশার নামায আদায় করলেন, অতঃপর ঘুমিয়ে পড়লেন। তারপর রাত্রি যখন অর্ধেক হলো তখন তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং সূরা আল-ইমরানের শেষের দশটি আয়াত পাঠ করলেন। অতঃপর তিনি মিসওয়াক করার পর ওযু করলেন। তারপর দাঁড়িয়ে দু' রাকা'আত নামায আদায় করলেন। আমি জানি না (অনুমান করতে পারি নি) যে, তাঁর দাড়ানো বেশী লম্বা ছিল, না কি রুকু, না কি সিজদা বেশী দীর্ঘ ছিল। এরপর তিনি (নামায থেকে) অবসর হয়ে ঘুমিয়ে পড়লেন। অতঃপর আবার তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং উক্ত দশটি আয়াত পাঠ করলেন। অতঃপর তিনি মিসওয়াক করার পর ওযু করলেন এবং দাঁড়িয়ে দু' রাকা'আত নামায আদায় করলেন। আমি জানি না (অনুমান করতে পারি নি) যে, তাঁর দাঁড়ানো বেশী লম্বা ছিল, না কি রুকু, না কি সিজদা বেশী দীর্ঘ ছিল। এরপর তিনি (নামায থেকে) অবসর হয়ে ঘুমিয়ে পড়লেন। এভাবে তৃতীয় বারও তিনি ঘুম থেকে জেগে উঠলেন এবং ঐ একই কর্ম করলেন।
এভাবে এগার রাকা'আত নামায পূর্ণ না হওয়া পর্যন্ত প্রথম বারের ন্যায় করতে থাকলেন।
(এ হাদীসটি ইমাম আহমদের পুত্র আবদুল্লাহ কর্তৃক মুসনাদে সংযোজিত একটি হাদীস। হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। তবে পূর্বোক্ত ইবন আব্বাসের হাদীস একে সমর্থন করে।)
এভাবে এগার রাকা'আত নামায পূর্ণ না হওয়া পর্যন্ত প্রথম বারের ন্যায় করতে থাকলেন।
(এ হাদীসটি ইমাম আহমদের পুত্র আবদুল্লাহ কর্তৃক মুসনাদে সংযোজিত একটি হাদীস। হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। তবে পূর্বোক্ত ইবন আব্বাসের হাদীস একে সমর্থন করে।)
كتاب الصلاة
(5) باب ما روي عن غيرهما في صفة صلاة رسول الله صلى الله عليه وسلم من الليل
(1042) ز عن صفوان بن المعطل السلمي رضي الله عنه قال كنت مع رسول الله صلى الله عليه وسلم في سفرٍ فرمقت صلاته ليلةً، فصلى العشاء الآخرة ثم نام، فلما كان نصف اليل استيقظ فتلا الآيات العشر، آخر سورة آل عمران، ثم تسوك ثم توضأ ثم قام فصلى ركعتين، فلا أدري أقيامه أم ركوعه أم سجوده أطول (1) ثم انصرف فنام، ثم استيقظ فتلا الآيات ثم تسوك ثم توضأ ثم قام فصلى ركعتين لا أدري أقيامه أم ركوعه أم سجوده أطول، ثم انصرف فنام ثم استيقظ ففعل ذلك، ثم لم يزل يفعل كما فعل أول مرةٍ (2) حتى صلى إحدى عشرة ركعةً